চলতি শীত মৌসুমে তাপমাত্রার ওঠানামার মধ্যেও পঞ্চগড়ে শীতের তীব্রতা কমছে না। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার দাপটে জেলার স্বাভাবিক জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্করা।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। সকাল সাড়ে ৯টা পর্যন্ত সূর্যের কোনো দেখা মেলেনি। ভোর থেকেই পুরো জেলা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে।এর আগের দিন বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। সেদিন বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬ থেকে ৮ কিলোমিটার। ওই দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ ডিগ্রি সেলসিয়াস। তবে গত দুই দিনে দুপুরের দিকে সূর্যের দেখা মেলায় কিছুটা স্বস্তি মিলেছে।আজ বৃহস্পতিবার ভোর থেকে জেলা শহর ও গ্রামীণ সড়ক-মহাসড়ক ঘন কুয়াশায় ঢেকে যায়। দৃশ্যমানতা কমে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে। মহাসড়কগুলোতে যানবাহনকে ধীরগতিতে চলতে দেখা গেছে।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ওঠানামা করছে। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে। আগামী কয়েক দিনও এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টিসহ ভারি বর্ষণের পূর্বাভাস
ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টিসহ ভারি বর্ষণের পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমে বেড়েছে তীব্র গরমের দাপট। সর্বত্রই গরমে হাঁসফাঁস জনজীবন। এর মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া Read more

পাবিপ্রবিতে রাহে নূর কালচারাল অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু
পাবিপ্রবিতে রাহে নূর কালচারাল অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ‘রাহে নূর কালচারাল অ্যাসোসিয়েশন’ নামে একটি অরাজনৈতিক ও সংস্কৃতিনির্ভর সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।বুধবার (৭ মে) Read more

মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশিসহ ১৩৪ জন আটক
মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশিসহ ১৩৪ জন আটক

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (IDM) কুয়ালালামপুর শহরের একটি শপিং মলে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে ২৬ বাংলাদেশিসহ ১৪৩ জন অবৈধ অভিবাসী আটক Read more

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি ছাড়লেন উপজেলা বিএনপি নেতা
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি ছাড়লেন উপজেলা বিএনপি নেতা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির সদস্য এইচএম আফজাল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি আপলোড করে বিএনপির রাজনীতির Read more

হাসপাতালে ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ নির্দেশ দেন শেখ হাসিনা
হাসপাতালে ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ নির্দেশ দেন শেখ হাসিনা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের Read more

যশোরে সবজির রাজ্যে বিষের গন্ধ: বিকেলে স্প্রে, ভোরে বাজারজাত
যশোরে সবজির রাজ্যে বিষের গন্ধ: বিকেলে স্প্রে, ভোরে বাজারজাত

শাক-সবজি উৎপাদনে দেশসেরা যশোর। এখানকার ৩৩ প্রকারের সবজি ছড়িয়ে পড়ছে সারাদেশে। সবজির রাজ্য যশোরে উৎপাদিত সবজিতে এখন বিষের ছড়াছড়ি। পোকা-মাকড় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন