নারীঘটিত কারণে টিকটকার রাকিবকে ভাড়াটে লোক দিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এ তথ্য জানান রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।তিনি বলেন, পুরো ঘটনায় ১০ থেকে ১২ জনের একটি দল কাজ করেছে, যার মধ্যে সরাসরি হত্যাকাণ্ডে ৩ থেকে ৪ জন অংশ নেয়। হত্যার টার্গেট করেই তারা ঘটনার দুইদিন আগে তারা ঢাকায় আসে এবং বিভিন্ন হোটেলে অবস্থান করে।ঘটনাস্থল থেকে আটক শিহাবের দেওয়া তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিসি মাসুদ আলম। তিনি জানান, এই হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।গত ১৫ মার্চ রাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় টিকটকার রাকিবকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ফিরলেন প্রতারণার শিকার ১৮০ বাংলাদেশি
দেশে ফিরলেন প্রতারণার শিকার ১৮০ বাংলাদেশি

ভালো বেতনের চাকরির প্রলোভনে কিরগিজস্তানে নিয়ে গিয়ে প্রতারণার শিকার হয়ে ১৮০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার(১০ সেপ্টেম্বর) ভোরে কিরগিজস্তানের রাজধানী বিশকেক Read more

ওমরাহ ভিসার নতুন নিয়ম কার্যকর আগামী সপ্তাহ থেকে
ওমরাহ ভিসার নতুন নিয়ম কার্যকর আগামী সপ্তাহ থেকে

ওমরাহ পালনে ইচ্ছুকদের ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। ভিসা ইস্যু করার তারিখ থেকে Read more

বিরল দৃশ্যের সাক্ষী কোটি মানুষ, কাবার ঠিক ওপরে চাঁদ
বিরল দৃশ্যের সাক্ষী কোটি মানুষ, কাবার ঠিক ওপরে চাঁদ

পবিত্র কাবা শরীফের ওপর দিয়ে গত শুক্রবার ভোরে দেখা গেল এক বিরল চন্দ্রদৃশ্য। চাঁদ যখন ধীরে ধীরে কাবার ঠিক ওপরে Read more

আপনারা মৃত্যু ঘোষণা করলেই মরে যাওয়ার চেষ্টা করব: নচিকেতা
আপনারা মৃত্যু ঘোষণা করলেই মরে যাওয়ার চেষ্টা করব: নচিকেতা

সময়ের অন্যায়, সামাজিক অসংগতি আর সাধারণ মানুষের কথা অকপটে গানে তুলে ধরে দুই বাংলার গানের জগতে প্রতিবাদের কণ্ঠস্বর নচিকেতা চক্রবর্তী।শ্রোতাদের Read more

ইমরানের ডাকে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ১২০
ইমরানের ডাকে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ১২০

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দির দুই বছর পূর্ণ হয়েছে। আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিষয়টিকে কেন্দ্র করে পাকিস্তানজুড়ে বিক্ষোভের কর্মসূচির Read more

নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে তলিয়েছে সুন্দরবন
নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে তলিয়েছে সুন্দরবন

নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়েছে পুরো সুন্দরবন। সুন্দরবনের কোথাও সাড়ে তিন ফুট আবার কোথাও আড়াই ফুট উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন