সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত তাকে গ্রেফতার দেখান।সকালে মেঘনা আলমকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর তাকে গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক মেঘনা আলমকে গ্রেফতার দেখান।এর আগে, গত ৯ এপ্রিল রাতে মডেল মেঘনা আলমকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, পরদিন ১০ এপ্রিল রাতে আদালত তাঁকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিন আটক রাখার আদেশ দেন। বর্তমানে তিনি কারাগারে আছেন। সুনির্দিষ্ট কারণ না জানিয়ে মেঘনা আলমের আটকের ঘটনা নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়। অপরাধে জড়ালে মামলা দিয়ে গ্রেপ্তার না করে তাঁকে কেন বিশেষ ক্ষমতা আইনের বিতর্কিত ‘প্রিভেন্টিভ ডিটেনশন’ বা প্রতিরোধমূলক আটক করা হলো, তা নিয়ে প্রশ্ন ওঠে। এমন প্রেক্ষাপটে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) পদ থেকে রেজাউল করিম মল্লিককে গত শনিবার সরিয়ে নেওয়া হয়।  এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেক্সিকোতে প্রবল বর্ষণে নিহত অন্তত ২৮
মেক্সিকোতে প্রবল বর্ষণে নিহত অন্তত ২৮

মেক্সিকোতে টানা প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে এবং দেশব্যাপী ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির Read more

চন্দ্রা টার্মিনালে যাত্রী ও যানবাহনের চাপ, ১০ কিলোমিটার যানজট
চন্দ্রা টার্মিনালে যাত্রী ও যানবাহনের চাপ, ১০ কিলোমিটার যানজট

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঘরমুখী মানুষের ঢল নেমেছে গাজীপুরের চন্দ্রা বাস টার্মিনালে। দিনভর অনেকটা স্বস্তি থাকলেও সন্ধ্যার পর থেকে Read more

ভোলায় নারীকে গাছে বেঁধে নির্যাতন, বিএনপি নেতাসহ আটক ৪
ভোলায় নারীকে গাছে বেঁধে নির্যাতন, বিএনপি নেতাসহ আটক ৪

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পরকীয়ার অভিযোগ এনে এক নারীকে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে প্রকাশ্যে জুতার মালা গলায় পড়িয়ে নির্যাতনের অভিযোগ Read more

শেষবারের মতো জবি ক্যাম্পাসে জুবায়েদ, প্রথম জানাজা সম্পন্ন
শেষবারের মতো জবি ক্যাম্পাসে জুবায়েদ, প্রথম জানাজা সম্পন্ন

ছুরিকাঘাতে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ হোসাইনের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বাদ জোহর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই Read more

প্রিমিয়ার লিগে শুরুতেই হতাশা নিয়ে মাঠ ছাড়ল চেলসি
প্রিমিয়ার লিগে শুরুতেই হতাশা নিয়ে মাঠ ছাড়ল চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের শুরুটা মোটেই আশানুরূপ হলো না বর্তমান ক্লাব বিশ্বচ্যাম্পিয়ন চেলসির জন্য। নিজেদের প্রথম ম্যাচেই ক্রিস্টাল প্যালেসের Read more

বরগুনায় আগুনে পুড়ল ১৯ দোকান ও ৪ বসতঘর, কোটি টাকার ক্ষয়ক্ষতি
বরগুনায় আগুনে পুড়ল ১৯ দোকান ও ৪ বসতঘর, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বরগুনার তালতলীতে ১৯টি দোকান ও ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন