আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১০টায় টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক এ ঘোষণা দেন।মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।এ সময় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এবং টাঙ্গাইল-২ (ভূঞাপুর–গোপালপুর) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুস সালাম পিন্টু, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা।মনোনয়ন বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন পর দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট দেবেন।’এখন পর্যন্ত প্রশাসনের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা জরুরি। প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখবে, এটাই জনগণের প্রত্যাশা।’গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে টুকু আরও বলেন, ‘জনগণ সুযোগ দিলে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোরগ্যাংমুক্ত করে একটি নিরাপদ টাঙ্গাইল গড়ে তোলা হবে।’এর আগে গত ৪ ডিসেম্বর বিএনপি থেকে সুলতান সালাউদ্দিন টুকুকে টাঙ্গাইল-৫ আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। পরে ২১ ডিসেম্বর তিনি জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং ২৯ ডিসেম্বর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।উল্লেখ্য, প্রথমবারের মতো টাঙ্গাইল-৫ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুলতান সালাউদ্দিন টুকু। ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তাকে প্রায় ৩৫০টি হয়রানিমূলক মামলার মুখোমুখি হতে হয়। এ সময় তিনি ১২ দফা কারাভোগ করেন, প্রায় পাঁচ বছর কারাগারে ছিলেন এবং টানা ৪৬ দিন রিমান্ডে থাকতে হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যার প্রতিবাদে তাঁতিবাজার মোড় অবরোধ
জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যার প্রতিবাদে তাঁতিবাজার মোড় অবরোধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার প্রতিবাদে তাঁতিবাজার মোড় অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ Read more

নাগরিক নিরাপত্তা ও মৌলিক অধিকার: সংবিধানের আলোকে রাষ্ট্রের দায় ও ব্যর্থতার প্রশ্ন? 
নাগরিক নিরাপত্তা ও মৌলিক অধিকার: সংবিধানের আলোকে রাষ্ট্রের দায় ও ব্যর্থতার প্রশ্ন? 

একটি গণতান্ত্রিক রাষ্ট্রের বৈধতা নির্ভর করে তার নাগরিকদের জীবন, জানমাল ও মৌলিক অধিকার কতটা সুরক্ষিত তার ওপর। রাষ্ট্র কেবল শাসন Read more

রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে এক সপ্তাহ সময় দিল সরকার
রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে এক সপ্তাহ সময় দিল সরকার

দেশে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সুপারিশ দেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। Read more

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

ছাব্বিশের ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার (০৫ আগস্ট) রাত ৮টার পর জাতির উদ্দেশে দেয়া ভাষণে Read more

যুগপৎ আন্দোলনের সব দলই ডিসেম্বরে নির্বাচন চায়: সালাউদ্দিন আহমদ
যুগপৎ আন্দোলনের সব দলই ডিসেম্বরে নির্বাচন চায়: সালাউদ্দিন আহমদ

বিএনপি এবং যুগপৎ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলই চায় ডিসেম্বরে নির্বাচন হোক। প্রধান উপদেষ্টা কেনো বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন, Read more

নাইটক্লাবের ছাদ ধসে জীবিতদের উদ্ধারে চলছে অভিযান, নিহত বেড়ে ১৮৪
নাইটক্লাবের ছাদ ধসে জীবিতদের উদ্ধারে চলছে অভিযান, নিহত বেড়ে ১৮৪

ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপালিকানের রাজধানীতে জনপ্রিয় একটি নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ১৮৪ জনে দাঁড়িয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা অনেকে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন