আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৫ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি জানান, টাঙ্গাইল-২ থেকে আগামী নির্বাচনে অংশ নেবেন আব্দুস সালাম পিন্টু। এছাড়া টাঙ্গাইলের অন্যান্য আসনেও প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মনোনয়ন পেয়েছেন ফকির মাহবুব আনাম স্বপন (স্বপন ফকির), টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে রবিউল আওয়াল লাভলু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান।তবে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। ওই আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন, ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ দগ্ধ ৫
টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন, ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ দগ্ধ ৫

গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। এদিকে, আগুন নেভাতে Read more

ভালুকায় মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত
ভালুকায় মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক মোটরসাইকেল চাপায় মোফাজ্জল হোসেন খান (৭৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ভালুকার ভরাডোবা-ঘাটাইল Read more

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তিনি Read more

সেন্টমার্টিনে যেতে পর্যটকদের দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি
সেন্টমার্টিনে যেতে পর্যটকদের দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষায় বিস্তৃত পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। যার অংশ হিসেবে পর্যটনের ওপর নির্ভরশীল Read more

মেহেরপুর সীমান্তে ৬০ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ
মেহেরপুর সীমান্তে ৬০ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার দুটি সীমান্ত এলাকা দিয়ে নারী, পুরুষ, শিশু ও তৃতীয় লিঙ্গের ৬০ জনকে বাংলাদেশী সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন