টাঙ্গাইলের কালিহাতীতে সেপটিক ট্যাংক থেকে আব্দুল আলীম (১৮) নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সাতুটিয়া দক্ষিণপাড়া থেকে গলায় প্লাস্টিকের রশি পেঁচানো অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল আলীম (১৮) ঘাটাইল উপজেলার চানতারা গ্রামের সৌদি প্রবাসী জহুরুল ইসলামের ছেলে। সে কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।পুলিশ ও স্থানীয়রা জানান, কালিহাতী উপজেলা সদরের সাতুটিয়া  দক্ষিণপাড়ার জামাল বাদশার বাড়ির পেছনে সেপটিক ট্যাংকের ভেতরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।নিহতের গলায় প্লাস্টিকের  পেঁচানো রশি ও পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।উল্লেখ্য, গত শনিবার সকালে কোচিং করার জন্য বাড়ি থেকে বের হন কলেজ ছাত্র আব্দুল আলিম । এরপর আর  বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি।এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ  আবুল কালাম ভূইয়া জানান,কলেজ কলেজ ছাত্র আলিমের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার গলায় প্লাস্টিকের রশি পেঁচানো ও পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।তাকে শ্বাসরোধে হত্যা করে লাশটি গুম করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছেে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।   এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জরুরি সহায়তা চাইলো আফগানিস্তান, ধ্বংসস্তূপে চাপা পড়েছে পুরো গ্রাম
জরুরি সহায়তা চাইলো আফগানিস্তান, ধ্বংসস্তূপে চাপা পড়েছে পুরো গ্রাম

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬। গভীর রাতে Read more

মেয়েকে নিয়ে মায়ের খালে ঝাঁপ, মেয়ের মৃত্যু
মেয়েকে নিয়ে মায়ের খালে ঝাঁপ, মেয়ের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় আট বছর বয়সী কন্যা সন্তান রাইছাকে কোলে নিয়ে খালে ঝাঁপ দেওয়ার ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় শুক্রবার (১৬ Read more

‘একজনের নামে সর্বোচ্চ ৭টি সিম নিবন্ধন, ভোটের আগে বাস্তবায়ন’
‘একজনের নামে সর্বোচ্চ ৭টি সিম নিবন্ধন, ভোটের আগে বাস্তবায়ন’

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচনের আগে প্রতি ব্যক্তির নামে রেজিস্ট্রেশনকৃত সিমকার্ড কমিয়ে আনা হবে। Read more

বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই
বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

মিশরের শারম আল-শেখে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে সোমবার (১৩ অক্টোবর) ঐতিহাসিক গাজা শান্তিচুক্তিটি সই হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই Read more

খালেদা জিয়ার ঈদ কাটবে ফিরোজায়, দেশবাসীকে জানালেন শুভেচ্ছা
খালেদা জিয়ার ঈদ কাটবে ফিরোজায়, দেশবাসীকে জানালেন শুভেচ্ছা

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন।শুক্রবার (৬ জুন) বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলের Read more

নড়াইলে পিঠা উৎসব অনুষ্ঠিত
নড়াইলে পিঠা উৎসব অনুষ্ঠিত

নড়াইলে আনন্দমুখর পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠিত হলো গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। শনিবার (১৩ ডিসেম্বর) নড়াইল সদর উপজেলার ধোপাখোলা এলাকার নন্দন কানন শিশু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন