বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নাম ব্যবহার করে জালাল উদ্দীন নামের এক ব্যক্তির কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। বিষয়টি জানতে পেরে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সালাউদ্দিন টুকু।বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাতে টাঙ্গাইল সদর থানায় জিডি করেন তিনি। শুক্রবার দুপুরে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।ওসি জানান, টাঙ্গাইল পৌর এলাকার জালাল উদ্দিন চাকলাদার নামের এক ব্যক্তির হোয়াটসঅ্যাপে বিদেশি একটি নম্বর থেকে সুলতান সালাউদ্দিন টুকুর জন্য টাকা দাবি করা হয়। বিষয়টি নজরে এলে টুকু চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে লিখিত আবেদন করেন। একই ঘটনায় জালাল উদ্দিনও জিডি করেছেন। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি।ভুক্তভোগী জালাল উদ্দীন বলেন, ২৮ সেপ্টেম্বর গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা পরিচয়ে এক ব্যক্তি ভোর রাতের দিকে সুলতান সালাউদ্দিন টুকুর আত্মীয়ের ক্ষতি করেছি- এমন কথা জানিয়ে টাকা দাবি করে। পাঁচ ঘণ্টার মধ্যে টাকা না দিলে মব সৃষ্টি করে হামলা, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বিষয় ছড়িয়ে দিয়ে ও সাংবাদিক সম্মেলন করে হেনস্তা করার হুমকি দেয় ওই ব্যক্তি। পরে বিষয়টি টুকু ভাইকে অবহিত করলে তিনি আমাকে সাহস জুগিয়ে পাশে থাকার আশ্বাস এবং আইনের আশ্রয় নিতে অনুরোধ করেন। পরে থানায় সাধারণ ডায়েরি করি। এ বিষয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমি সবসময় চাঁদাবাজদের বিরুদ্ধে জোরালো ভূমিকা গ্রহণ করে আসছি। টাঙ্গাইল থেকেই চাঁদাবাজ নির্মূলে কাজ করে যাচ্ছি। সম্ভবত তাই আমার সুনাম ক্ষুণ্ণ করতে এবং জনআস্থা নষ্ট করতে এ ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। আমি প্রশাসনের কাছে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডায়াবেটিস রোগীদের জন্য ব্রি ধান-১০৫ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের
ডায়াবেটিস রোগীদের জন্য ব্রি ধান-১০৫ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

বরিশালে কৃষকের মাঠে ডায়াবেটিক রোগীর জন্য উদ্ভাবিত ব্রি ধান ১০৫ আবাদে সাফল্য মিলেছে। ভালো ফলন দেখে আশাবাদী কৃষকরা। উপকারী এই Read more

সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান
সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের আস্তানায় যৌথ বাহিনীর সহায়তায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাড়িপাড়া এলাকায় এই Read more

মৃত্যুপুরীতে পরিণত হয়েছে সুদান, নিরুপায় বাসিন্দারা শহর ছাড়ছে
মৃত্যুপুরীতে পরিণত হয়েছে সুদান, নিরুপায় বাসিন্দারা শহর ছাড়ছে

গাজার পর এবার মৃত্যুপুরীতে পরিণত হয়েছে সুদানের উত্তর দারফুরের রাজধানী এল-ফাশার। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে লাশ। শিশু, বয়স্ক মানুষ ও Read more

‘ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে জামায়াত’
‘ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে জামায়াত’

জামায়াতে ইসলামী ‘পতিত ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে Read more

খুলনায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত, তলিয়ে গেছে রাস্তাঘাট
খুলনায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত, তলিয়ে গেছে রাস্তাঘাট

খুলনায় গত ৩৬ ঘণ্টায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নিন্মাঞ্চলে। তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট। টানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন