টাঙ্গাইলের ঘাটাইল ও সখীপুরে সাপের কামড়ে এক স্কুল ছাত্রীসহ ২ জনের মৃত্যু  হয়েছে।সখীপুরে কালমেঘা দক্ষিণপাড়া  ও ঘাটাইলের যুগিয়া টেঙ্গর এলাকায় শনিবার ও শুক্রবার  এসব ঘটনা ঘটে।নিহতরা হলেন,  ঘাটাইল উপজেলার  দেওপাড়া ইউনিয়নের কালিকাপুর উত্তর পাড়া গ্রামের আয়েজ উদ্দিনের মেয়ে আঁখি আক্তার (১৪) ও সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা  দক্ষিণ পাড়ার শহিদুল ইসলামের স্ত্রী  কাজলী বেগম (৬০)। এলাকাবাসী জানান, আঁখি মেধাবী ছাত্রী ছিল। শুক্রবার রাতে আঁখি পড়তে বসে। এসময় পড়ার টেবিলে নিচে একটি বিষধর সাপ আঁখির পায়ে কামড় দিলে সে ব্যথা অনুভব করে। পরে রাতেই তাকে পার্শ্ববর্তী  উপজেলা  কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আঁখির মৃত্যু হয়।স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মিয়া আঁখির পায়ে সাপের কামড়ের চিহ্ন ছিল। বিষধর সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে বলে জানান। অপর দিকে,কাজলী বেগমের পরিবারের সদস্যরা জানান, কাজলী বেগম শনিবার সকালে পানি আনতে ঘরের পাশে নলকূপে যান। সেখানে একটি সাপ তাঁর বাঁ হাতে ছোবল দেয়। এতে তাঁর দুই আঙুলে বিষধর সাপের দাঁতের চিহ্ন বসে যায়। এ সময় তিনি চিৎকার করে বিষয়টি  তার ছেলেকে জানান। ছেলে মাকে নিয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মনিরুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে কাজলী বেগমকে মৃত ঘোষণা করেন।সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনিরুল ইসলাম বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই নারী মারা গেছেন। তার বা হাতের দুটি আঙুলে ক্ষতচিহ্ন দেখে বিষধর সাপের কামড় বলেই মনে হয়েছে। বিষয়টি থানায় জানিয়ে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৌরীপুরে ১৪ দফা দাবিতে সাংবাদিকদের কলম বিরতি কর্মসূচি পালন
গৌরীপুরে ১৪ দফা দাবিতে সাংবাদিকদের কলম বিরতি কর্মসূচি পালন

সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিকদের তালিকা প্রণয়ন, চাকুরিবিধি ও নীতিমালা প্রণয়ন, চাকুরি নিশ্চয়তা-বেতন-ভাতাপ্রদানসহ ১৪দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) Read more

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ১৮ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ৫০
লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ১৮ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ৫০

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর তোবরুকের উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ Read more

টঙ্গীবাড়িতে মধ্যরাতে অগ্নিকাণ্ড, ৩টি ঘর ভস্মীভূত
টঙ্গীবাড়িতে মধ্যরাতে অগ্নিকাণ্ড, ৩টি ঘর ভস্মীভূত

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি বসতঘর ও ১টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। Read more

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে। তত্ত্বীয় অংশের Read more

মৌলিক সংস্কার নিশ্চিত না হলে নির্বাচনের পথে হাঁটবেন না: নুরুল হক নুর
মৌলিক সংস্কার নিশ্চিত না হলে নির্বাচনের পথে হাঁটবেন না: নুরুল হক নুর

নির্বাচনের আগে মৌলিক রাজনৈতিক সংস্কার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে নির্বাচনের পথে এগোনো যাবে না বলে মন্তব্য করেছেন Read more

ওয়াই-ফাই পাসওয়ার্ড মনে নেই, জেনে নিন তিন উপায়
ওয়াই-ফাই পাসওয়ার্ড মনে নেই, জেনে নিন তিন উপায়

বাসায় অতিথি এলেই পরিচিত সেই প্রশ্ন-“ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ডটা বলবে?” অথচ সেই পাসওয়ার্ডটা হয়ত আপনার মনে নেই, কিংবা এতটাই জটিল যে বলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন