টাঙ্গাইলের নাগরপুর বাজারে চিকিৎসা সেবার নামে প্রতারণা ও নানা অনিয়মের দায়ে মো. আব্দুল হাই নামের এক ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮ জুলাই) বিকেলে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীপ ভৌমিক।অভিযানে প্রসিকিউশন টিমের নেতৃত্বে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান।জানা গেছে, মো. আব্দুল হাই দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয়ে পরিচিত করিয়ে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। তার নামে চালানো একটি ডায়াগনস্টিক সেন্টারে ছিল না কোনো বৈধ লাইসেন্স। এছাড়া সেখানে ব্যবহৃত হচ্ছিল মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল রিয়াজেন্ট এবং ফার্মেসিতে পাওয়া যায় মেয়াদোত্তীর্ণ ওষুধের মজুদ।অভিযোগের বিবরণ অনুযায়ী, তার বিরুদ্ধে যে গুরুতর অপরাধগুলো পাওয়া গেছে তা হলো:- চিকিৎসক না হয়েও ভুয়া ডাক্তারি পদবি ব্যবহার করে জনসাধারণকে চিকিৎসা সেবা দেওয়া- অনুমোদন ছাড়া নিজেই আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট তৈরি ও প্রদান- ল্যাবে সংরক্ষিত মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহারের প্রমাণ- হালনাগাদ লাইসেন্স ছাড়াই ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা- ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদএছাড়া বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৮ ও ২৯ ধারার আওতায় মো. আব্দুল হাই-কে দোষী সাব্যস্ত করে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। চিকিৎসার মতো সংবেদনশীল খাতে ভুয়া ডাক্তার ও অনিয়মকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।শুক্রবার (০৬ জুন) Read more

আ. লীগ নেতার ভাগ্নের সঙ্গে টেন্ডার ভাগে এনসিপি নেত্রীর দর কষাকষি
আ. লীগ নেতার ভাগ্নের সঙ্গে টেন্ডার ভাগে এনসিপি নেত্রীর দর কষাকষি

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর লিটনের এক ভাগ্নের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় Read more

সুদানে নামাজের সময় দারফুরে মসজিদে ড্রোন হামলা, নিহত ৭৮
সুদানে নামাজের সময় দারফুরে মসজিদে ড্রোন হামলা, নিহত ৭৮

আফ্রিকার দেশ সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশির শহরে এক মসজিদে ভয়াবহ ড্রোন হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর Read more

বিএসএফের হাতে আটক নারী-শিশুসহ ২৪ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি
বিএসএফের হাতে আটক নারী-শিশুসহ ২৪ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

কাজের সন্ধানে ভারতের দিল্লিতে গিয়ে ফিরে আসার সময় বিএসএফের হাতে আটক ২৪ জন বাংলাদেশী নারী-পুরুষ ও শিশুকে ফেরত এনে পরিবারের Read more

জকসুতে এমফিল বাদ দেওয়া আমাদেরকে মাইনাস করার মাস্টারপ্ল্যান: ছাত্রদল আহ্বায়ক
জকসুতে এমফিল বাদ দেওয়া আমাদেরকে মাইনাস করার মাস্টারপ্ল্যান: ছাত্রদল আহ্বায়ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেছেন, ‘কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বিধিমালায় এমফিল শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থিতার যোগ্যতা Read more

দুর্গ ফিরে পেতে তৎপর বিএনপি, ভাগ বসাতে চায় জামায়াত
দুর্গ ফিরে পেতে তৎপর বিএনপি, ভাগ বসাতে চায় জামায়াত

বিএনপির দুর্গ হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারের নির্বাচনী এলাকা বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসন। বিগত ফ্যাসিস্ট সরকারের কয়েকটি নির্বাচনে বিনাভোটে এখানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন