টাঙ্গাইল জেলার সর্ববৃহৎ মির্জাপুর উপজেলার কাইতলা পশুর হাট ইজারা নিয়ে অন্যত্র সাবলিজ ও এফিডেভিটের মাধ্যমে শেয়ার বিক্রির অভিযোগ উঠেছে সরকারিভাবে ইজারাপ্রাপ্ত মাসুদুর রহমানের বিরুদ্ধে। এমন অভিযোগ এনে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন হেলাল উদ্দিন নামে এক ব্যবসায়ী।অভিযোগ সূত্রে জানা যায়, ভ্যাট ও ট্যাক্সসহ ৫ কোটি ২০ লাখ ৫ হাজার টাকা সর্ব্বেচ্চ দরে মাসুদুর রহমানকে কাইতলা পশুর হাট ইজারা দেন উপজেলা প্রশাসন। পহেলা বৈশাখ পশুর হাটটির দায়িত্ব বুঝে নেওয়ার পর পরই নতুন ইজারাদার মাসুদুর রহমান হাটের একাংশ এক বছরের চুক্তিতে ২০ লাখ টাকায় পুনরায় লিজ দিয়েছেন উপজেলার বাঁশতৈল গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে বিল্লাল হোসেন নামের এক ব্যক্তিকে। এছাড়াও বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের দুলাল সিকদারের ছেলে আল আমিনের কাছে নোটারি পাবলিকের মাধ্যমে শতকরা ১৮% শেয়ার বিক্রি করেন মাসুদুর রহমান।কাইতলা হাটের একাংশ লিজ নেওয়া বিল্লাল হোসেন মুঠোফোনে বলেন, ‘মাসুদুর রহমানের কাছ থেকে চুক্তিপত্রের মাধ্যমে ২০ লাখ টাকায় এক বছরের জন্য ছাগলের হাটটি তিনি সাবলিজ নিয়েছেন।’ হাটের ১৮% শেয়ার ক্রেতা আল আমিন সিকদার বলেন, ‘৯৩ লাখ টাকার বিনিময়ে এক বছরের জন্য ইজারাদার মাসুদুর রহমানের কাছ থেকে ১৮% শেয়ার ক্রয় করেছি।’ ইজারাদার মাসুদুর রহমান বলেন, ‘স্থানীয় ব্যবসায়ীদের সুপারিশে ছাগলের হাটটি ৫২ সপ্তাহের জন্য ২০ লাখ টাকায় লিজ দেওয়া হয়েছে। হাটের সাথে সম্পৃক্ত রাখার স্বার্থে গন্যমান্যদের সুপারিশে মোট ৪০ শতাংশ শেয়ার বিক্রি করেছি। এতে কোন শর্তের লঙ্ঘন হয়নি বলেও দাবি করেন তিনি।’হাটের সাবেক ইজারাদার হেলাল উদ্দিন বলেন, ‘নতুন ইজারাদার চুক্তিপত্রের নিয়ম ভঙ্গ করে হাটের একাংশ লিজ ও শেয়ার বিক্রি করেছেন। আমি প্রশাসনের কাছে এবিষয়ে আইনগত উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’সরকারি হাট-বাজারসমূহের ব্যবস্থাপনা, ইজারা পদ্ধতি এবং উহা হইতে প্রায় আয় বণ্টন সম্পর্কিত নীতিমালার শর্তাবলীর ৯নং ধারায় বলা হয়েছে, ‘ইজারাদার কোনক্রমেই হাট বাজার অন্যের নিকট সাবলিজ দিতে পারিবেনা’ এবং ১৭নং ধারায় বলা আছে, ‘চুক্তিপত্রের যেকোন শর্ত লঙ্ঘন করা হইলে ইজারা বাতিল করা যাইবে।’এব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম জানান, ‘কাইতলা পশুর হাটটি সাবলিজ-শেয়ার বিক্রির বিষয়টি জানা নেই। তবে অভিযোগ পেলে বিধি মোতাবেক পদক্ষেপ গ্রহণ করা হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সঞ্চালন লাইনের সংস্কার কাজের কারণে কিছু এলাকায় আজ বুধবার (২৯ অক্টোবর) রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে Read more

কক্সবাজারে ঘরে বসেই হবে থানায় জিডি
কক্সবাজারে ঘরে বসেই হবে থানায় জিডি

এখন থেকে কক্সবাজারে বসবাসরত নাগরিকদের সাধারণ ডায়েরি (জিডি) করতে আর থানায় ছুটতে হবে না। ঘরে বসেই, দিনে কিংবা রাতে, এমনকি Read more

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১৪
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১৪

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১৪ জন আসামিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) থেকে শুক্রবার (৪ এপ্রিল) Read more

আরও খারাপ খবরের জন্য রোহিতকে প্রস্তুত হতে বললেন গাভাস্কার
আরও খারাপ খবরের জন্য রোহিতকে প্রস্তুত হতে বললেন গাভাস্কার

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে ভারত। চলতি মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। আর Read more

‘বিজয়ের পর ৩ কাজ’, ছাত্রশিবিরের অফিসিয়াল পেজে স্ট্যাটাস
‘বিজয়ের পর ৩ কাজ’, ছাত্রশিবিরের অফিসিয়াল পেজে স্ট্যাটাস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঘোষিত ৮টি ভোটকেন্দ্রের ১৮টি হলের ফল ঘোষণা করা হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের Read more

বুধবার সন্ধ্যায় ঈদের চাঁদ অনুসন্ধানের আহ্বান সৌদি আরবের
বুধবার সন্ধ্যায় ঈদের চাঁদ অনুসন্ধানের আহ্বান সৌদি আরবের

সৌদি আরবে মুসলমানদের আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এর মাধ্যমে পবিত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন