তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে সাড়ে ৬ কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগ এনেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট বনি আমিন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা স্ট্যাটাস দিয়েছেন মাহফুজ।সোমবার (২৮ জুলাই) রাত ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ অভিযোগের জবাবে তিনি লেখেন, ‘তদবিরের কথা উঠল যখন, একটা ঘটনা বলি। আমাদের এক বন্ধু একজন ব্যক্তিকে আমার ভাইয়ার সাথে দেখা করায়। বিটিভির একটা টেন্ডারের কাজ করে দিলে তারা পার্সেন্টেজ দেবে এবং জুলাই নিয়ে কয়েকটা দেশে প্রোগ্রামের জন্য হেল্প করবে। আমি জানার পর এটা নিষেধ করে দেই। সদুদ্দেশ্যে হলেও রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না। পরবর্তীতে সে টেন্ডারের কাজও স্থগিত হয়।’তিনি লেখেন, ‘সে ব্যক্তি কনভার্সেশন রেকর্ড করে একজন সাংবাদিককে পাঠায়। সে সাংবাদিক যোগাযোগ করলে আমি বলে দিই, ভাই আমরা এ কাজ করতে দেইনি। আর, ওই লোক ফাঁসানোর উদ্দেশ্যেই জুলাইয়ের প্রোগ্রামের কথা বলে একাজ করেছে। উনি আমার কথা বিশ্বাস করে আর রেকর্ডটি পাবলিক করেননি।”আজকাল অনেকের লেজকাটা যাচ্ছে বলে, আমার বিরুদ্ধে লেগেছেন। বিভিন্ন দলের কয়েকজন মহারথী এতে জড়িত। সব ষড়যন্ত্রই প্রকাশ পাবে। পুনশ্চ: আমার নিকৃষ্ট শত্রুরাও গত ১২ মাসে আমার বিরুদ্ধে সব অভিযোগ করলেও দুর্নীতি বা আর্থিক অসংগতির অভিযোগ করেনি। বিভিন্ন দলের মহারথীদের অনেক অসুবিধা হচ্ছে তাতে। রাষ্ট্রের দায়িত্ব পবিত্র আমানত। হাজার কোটি টাকার চাইতেও ইজ্জত ও রাষ্ট্রের আমানত আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’পরিশেষে তিনি আরও লেখেন, ‘কয়েকটা বাক্য নিয়ে অযথাই জলঘোলা হচ্ছে, তাই এডিট করে দিলাম। জুলাই কতিপয় লোকের কাছে পলিটিকাল মবিলিটির ল্যাডার। একটা না কয়েকটা দলের মহারথীরাই আমার/আমাদের বিরুদ্ধে কাজ করছেন। কিন্তু, সবার এখন গুজববাজ আর সুবিধাবাদীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা দরকার।’সম্প্রতি অনলাইন অ্যাক্টিভিস্ট বনি আমিন দাবি করেন, মাহফুজ আলমের ভাইয়ের অস্ট্রেলিয়ান অ্যাকাউন্টে সাড়ে ৬ কোটি টাকার একটি লেনদেন নিয়ে AUSTRAC (অস্ট্রেলিয়ান ট্রানজেকশন রিপোর্টস অ্যান্ড অ্যানালাইসিস সেন্টার) তদন্ত শুরু করেছে। এই অর্থ কিছু লবিং ও ফাইলিংয়ের মাধ্যমে পাওয়া ‘কমিশনভিত্তিক হিস্যা’ বলে দাবি করা হয়। একইসঙ্গে অভিযোগ ওঠে, মাহফুজ আলম রাষ্ট্রীয় প্রজেক্টে প্রভাব খাটিয়ে অস্ট্রেলিয়ায় ভাইয়ের মাধ্যমে অর্থ পাচার করছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাইয়ের নারীদের শ্রদ্ধায় ঢাবিতে অনন্য ড্রোন শো
জুলাইয়ের নারীদের শ্রদ্ধায় ঢাবিতে অনন্য ড্রোন শো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাতের আকাশ প্রত্যক্ষ করল আলোর বিপ্লব। ‘জুলাই উইমেন্স ডে’ উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো বাংলাদেশের ইতিহাসে অন্যতম ব্যতিক্রমী এক Read more

শৈলকুপায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ১০
শৈলকুপায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার নাকোইল বাজারে এ ঘটনা Read more

পর্দার আড়ালে ইসরায়েলকে সহায়তা করেছে সৌদি আরব
পর্দার আড়ালে ইসরায়েলকে সহায়তা করেছে সৌদি আরব

ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রকাশ্যে নিন্দা জানিয়েছিল সৌদি আরব। তবে পর্দার আড়ালে সেই ইরানবিরোধী অভিযানে ইসরায়েলকে সহযোগিতা করেছে রিয়াদ—এমন তথ্য Read more

ঢাক-ঢোল বাজিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জন
ঢাক-ঢোল বাজিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শেষ হলো বর্ণাঢ্য আয়োজন ও ধর্মীয় ভাবগম্ভীরতার মধ্য দিয়ে। বৃহস্পতিবার (২ অক্টোবর) Read more

বিরামপুরে ইউপি চেয়ারম্যানসহ দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
বিরামপুরে ইউপি চেয়ারম্যানসহ দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

দিনাজপুরের বিরামপুরে দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে বিরামপুর থানা পুলিশ। সোমবার (৭ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন