গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার বর্জ্য (ঝুট) সংগ্রহ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।শুক্রবার (২৩) রাতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র চাপাতি, রামদা, ছুরি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, টঙ্গী পূর্ব থানাধীন কাজীবাড়ী পুকুরপাড় এলাকার বাসিন্দা মৃত শাহাদাৎ হোসেন সাদুর ছেলে দিপু সরকার (৩৪) ও টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরার পূর্ব কোনাপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে জসিম উদ্দিন (৩৮)। তাঁরা দুজনেই বিএনপি নেতা হিসেবে পরিচিত এবং টঙ্গী পশ্চিম থানায় দায়েরকৃত মামলার ২ ও ৯ নম্বর আসামি। প্রত্যক্ষদর্শীদের মতে, টঙ্গীর স্যাটার্ন টেক্সটাইল লিমিটেডের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার সকাল থেকে এই দ্বন্দ্ব রূপ নেয় খোলামেলা সংঘর্ষে। মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লার অনুসারী এবং ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুনের অনুসারীদের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। সংঘর্ষের সময় ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, দুই পক্ষের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে, রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষও আতঙ্কিত হয়ে পড়ে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, কাজী হুমায়ুন কবির বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জ্যান্ত বোমা’ হয়ে উঠছে পঞ্চগড়ের অনুমোদনহীন ফিলিং স্টেশনগুলো
‘জ্যান্ত বোমা’ হয়ে উঠছে পঞ্চগড়ের অনুমোদনহীন ফিলিং স্টেশনগুলো

পঞ্চগড়ের বিভিন্ন বাজারে প্রশাসনের চোখের আড়ালে গড়ে উঠেছে অনুমোদনহীন মিনি ফিলিং স্টেশন। সাধারণত, ফিলিং স্টেশন স্থাপন করার ক্ষেত্রে জেলা প্রশাসকের Read more

মা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে জয়
মা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে জয়

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এখন ভারতে অবস্থান করছেন। মায়ের সঙ্গে দেখা করতেই ঈদুল আজহার আগের দিন, Read more

গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর
গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শনিবার (১৭ মে) ইরাকের রাজধানী বাগদাদে Read more

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের, হাসপাতালে ২৭৮
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের, হাসপাতালে ২৭৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ের মধ্যে আরও ২৭৮ জন হাসপাতালে ভর্তি Read more

বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত গবেষণার জন্য পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ
বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত গবেষণার জন্য পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ

বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত গবেষণার জন্য পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।বুধবার (৭ জানুয়ারি) Read more

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব
ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব

ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। প্রায় ১৫ বছর পর পাকিস্তানের কোনো সচিব ঢাকায় এলেন।বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পাকিস্তানের পররাষ্ট্রসচিব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন