বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।শিকারপুর ইউনিয়ন পরিষদে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা আবু হানিফ মুন্সীর বিরুদ্ধে উজিরপুর প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ইউপি সদস্য দিদারুল ইসলাম, মোঃ বাচ্চু সরদার, মোঃ ইউসুফ হাওলাদার, মোঃ জাকির মাহমুদ, মোঃ হানিফ হাওলাদার, মোঃ ইকবাল মজুমদার, মোঃ আশ্রাব আলী রাড়ী, নুপুর আক্তার, শিউলি বেগম ও রিতা দাস।অভিযোগ সূত্রে জানা যায়, উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু হানিফ মুন্সী যোগদানের পর থেকে সরকারি আইনকে তোয়াক্কা না করে নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না। তিনি সপ্তাহে ২/৩ দিন পৌঁছলেও দুই-তিন ঘণ্টা অফিসের কাজ করে নিজের খেয়াল খুশিমতো অফিসের নির্ধারিত সময়ের আগেই বাড়িতে চলে যান। এতে করে সেবা বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।এছাড়া ইউনিয়ন পরিষদের নিজস্ব আয়, ট্যাক্স আদায়, ট্রেড লাইসেন্স ইস্যু, ওয়ারিশ সনদ ইস্যু, গ্রাম আদালতের মামলার ফিসের আয় থেকে প্রায় ৩ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। যার কোন হিসাব নিকাশ এ পর্যন্ত দেননি।ইউনিয়ন পরিষদের সকল সরকারি বরাদ্দ গোপন রেখে তিনি একক সিদ্ধান্ত নিয়ে কার্যক্রম চালিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন। গত জুলাই মাসে ভিজিডি চাল বিতরণে শতাধিক কার্ডধারীর কাছ থেকে ২০০ টাকা করে হাতিয়ে নিয়েছেন।তিনি যোগদানের পর থেকে এ পর্যন্ত ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে কোন সভা বা রেজুলেশন করেননি। ভিডাব্লিউবি, মৎস্য ভিজিএফ, ঈদুল ফিতর, ঈদুল আযহার ভিজিএফ এর চাল, জিআর চালের তালিকা প্রস্তুত, উত্তোলন ও বিতরণ ইউনিয়ন পরিষদের কোন সদস্যদের অবগত করেননি।অপরদিকে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মা ও শিশু সহায়তা ভাতা এবং ভিডাব্লিউবি, টিসিবির কার্ড দেয়ার কথা বলে একাধিক ভোক্তাদের কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন। কোন ভাতার বরাদ্দ আসলে তিনি ইউপি সদস্যদেরকে অবহিত করেন না বা কোন সভা করে সিদ্ধান্ত নেন না। প্রতিটি জন্ম নিবন্ধনে ৩/৫শত টাকা আদায় করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেন। এমনকি সকল ইউপি সদস্যদের সাথে কর্কশ ভাষায় কথা বলার কারণে স্বাচ্ছন্দ্যে ইউনিয়ন পরিষদের কাজ করতে পারছেন না ইউপি সদস্যরা। এতে করে জনসাধারণকে চরম ভোগান্তিতে পড়তে হয়।এককথায়, ইউনিয়ন পরিষদের সচিবের কাছে টাকা ছাড়া মিলছে না সেবা।অভিযুক্ত বিষয়টি এড়িয়ে যান। এদিকে দুর্নীতিবাজ শিকারপুর ইউনিয়ন পরিষদের সচিব আবু হানিফ মুন্সীকে অচিরেই অপসারণ ও বিচারের দাবি জানিয়ে সকল ইউপি সদস্যসহ ইউনিয়নবাসী প্রশাসনের উচ্চতর কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এলপি গ্যাসের দাম বাড়লো ৫৩ টাকা
এলপি গ্যাসের দাম বাড়লো ৫৩ টাকা

দেশে বাজারে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা থেকে Read more

ফেসবুকে ‘স্যাড’ রিঅ্যাক্ট, ৫ কর্মকর্তাকে শোকজ
ফেসবুকে ‘স্যাড’ রিঅ্যাক্ট, ৫ কর্মকর্তাকে শোকজ

ফেসবুকে ‘স্যাড’ রিঅ্যাক্ট দেওয়ার কারণে মৎস্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। গত রবিবার (৪ মে) ওই কর্মকর্তাদের কারণ দর্শানোর Read more

ওমানে আজ তৃতীয় দফায় বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র
ওমানে আজ তৃতীয় দফায় বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে তৃতীয় দফায় পরোক্ষ আলোচনার জন্য আজ ওমানের রাজধানী মাস্কাটে বৈঠকে বসছেন ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ Read more

গোপালগঞ্জে হামলা-সংঘর্ষ, নিহত ৩
গোপালগঞ্জে হামলা-সংঘর্ষ, নিহত ৩

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা–সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। হাসপাতাল ও পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া Read more

দেশের স্বার্থে আপসহীন জামায়াত, করিডোর-বন্দর ইস্যুতে স্পষ্ট ‘না’
দেশের স্বার্থে আপসহীন জামায়াত, করিডোর-বন্দর ইস্যুতে স্পষ্ট ‘না’

'দেশের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে, সেখানে কোনো আপস নয়' বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। Read more

কমিটি গঠনেই আটকে আছে হাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন
কমিটি গঠনেই আটকে আছে হাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন

কাগজে-কলমে এবং কমিটি গঠনে আটকে আছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (হাকসু) নির্বাচন। নির্বাচন আয়োজনের জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন