এবার ভারতের মুম্বাইয়ে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। প্রবল বৃষ্টিপাতের মধ্যে সোমবার (২১ জুলাই) সকালে কোচি থেকে আসা AI 2744 ফ্লাইটটি অবতরণের পর এ ঘটনা ঘটে।জানা গেছে, মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরের মূল রানওয়ে স্পর্শ করার পর বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ‘আনপেভড’ (কাঁচা ও পিচবিহীন) অংশে গিয়ে থামে। এতে বিমানের অন্তত তিনটি চাকা ফেটে যায়, ইঞ্জিনও আংশিক ক্ষতিগ্রস্ত হয়।এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে বলা হয়, প্রবল বৃষ্টির কারণে রানওয়ে পিছলে ছিল। তবে পাইলটের তাৎক্ষণিক সিদ্ধান্ত এবং বিমানবন্দরের জরুরি সাড়াপ্রদান দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বিমানে থাকা যাত্রী, পাইলট ও ক্রু সদস্যরা সবাই নিরাপদ রয়েছেন।স্থানীয় সময় সকাল ৯টা ২৭ মিনিটে এ ঘটনা ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মূল রানওয়ের সামান্য ক্ষতি হয়েছে, তবে তা গুরুতর নয়। সতর্কতার অংশ হিসেবে বিকল্প রানওয়ে চালু রাখা হয়েছে এবং ফ্লাইট চলাচল স্বাভাবিক আছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেতাগীতে ছাত্রলীগের কর্মসূচি, প্রশাসনের দাবি ‘পুরোনো ভিডিও
বেতাগীতে ছাত্রলীগের কর্মসূচি, প্রশাসনের দাবি ‘পুরোনো ভিডিও

বরগুনার বেতাগী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আয়োজনে প্যান্ডেল সাজিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। উপজেলা ছাত্রলীগের আয়োজনে এই অনুষ্ঠানে প্রায় Read more

ভাবীকে গলাকেটে হত্যার পর এবার ভাতিজিকে পিটিয়ে হত্যা
ভাবীকে গলাকেটে হত্যার পর এবার ভাতিজিকে পিটিয়ে হত্যা

বরগুনার তালতলী উপজেলায় ভাবী তানিয়া বেগমকে গলাকেটে হত্যার ১০ বছর পর এবার ছয় বছর বয়সী ভাতিজি নাহিল আক্তারকে পিটিয়ে হত্যা Read more

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিত্যক্ত ব্যাগ থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিত্যক্ত ব্যাগ থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার Read more

নেত্রকোনায় বিল থেকে সিএনজি চালকের মরদেহ উদ্ধার
নেত্রকোনায় বিল থেকে সিএনজি চালকের মরদেহ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়ায় বিল থেকে নুরুজ্জামাল ওরফে জামাল (৪০) নামের এক সিএনজি চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে বিচারের দাবিতে Read more

পঞ্চগড়ে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
পঞ্চগড়ে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

পঞ্চগড় সদর উপজেলায় পুলিশের একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে মকছেদ আলী (৬০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন