আনন্দ করতে টাংগুয়ার হাওরে বেড়াতে এসে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জের পাগলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন।নিহতরা হলেন চাঁদপুর জেলার দোহালিয়া থানার আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মঞ্জরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা।শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৫ টার দিকে পাগলা বাজার এলাকায় এনাতনগর এলাকায় ঘটনাটি ঘটেছে।জানা গেছে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রির উচ্চ পদস্থ ১১ জন কর্মকর্তা সহ পরিবারের লোকজন সেজুতী ট্রাভেলস দিয়ে ঢাকা থেকে টাংগুয়ার হাওরে বেড়াতে আসার উদ্দেশ্যে সুনামগঞ্জে আসে। আসার পথে সুনামগঞ্জের শান্তিগঞ্জ জেলার পাগলা এলাকায় এনাতনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে খাঁদে পড়ে যায়। এসময় বাসটি উল্টে পড়ে যাওয়ার ফলে মা ও মেয়ে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে শান্তিগঞ্জ থানা পুলিশ ও জয়কলস হাইওয়ে থানার একটি দল এসে নিহত ও আহতদের উদ্ধার করে।জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকা থেকে তারা মোট ৪০ জন এসেছিলেন। এর মধ্যে দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন এবং ২ জন নিহত হয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে ওপেনএআই
৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে বিশ্বজুড়ে তুমুল প্রতিযোগিতার মধ্যে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই তাদের বাজারমূল্যে নতুন রেকর্ড গড়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, Read more

পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর
পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ‘‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’’ লড়াই চলবে বলে ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। মঙ্গলবার Read more

ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ

অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে মির্জা মেহেদী তমাল পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ Read more

আ’লীগকে নিষিদ্ধের দাবিতে উত্তপ্ত বরিশাল
আ’লীগকে নিষিদ্ধের দাবিতে উত্তপ্ত বরিশাল

গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত।শুক্রবার (৯ মে) রাত পৌনে Read more

চাঁদে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি করল রাশিয়া-চীন
চাঁদে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি করল রাশিয়া-চীন

পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তি করেছে রাশিয়া এবং চীন। সবকিছু ঠিক থাকলে ২০৩৬ সালের মধ্যেই শেষ হবে Read more

ফ্ল্যাট বাসা থেকে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার
ফ্ল্যাট বাসা থেকে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে বাসা থেকে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী পূর্ব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন