বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবিগামী একটি ফ্লাইট (বিজি ৩২৭) উড্ডয়নের প্রায় দেড় ঘণ্টা পর আবার ঢাকায় ফিরে এসেছে। বিমানটির তিনটি টয়লেটের ফ্লাশ নষ্ট হয়ে যায়। এতে যাত্রীরা অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ায় ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন পাইলট।বিমান সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত ১২টা ২৩ মিনিটে উড়োজাহাজটি উড্ডয়নের পর তিনটি টয়লেটের ফ্লাশ কাজ করছিল না। এতে যাত্রীরা অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ে।পরে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩১ মিনিটে শাহজালালে অবতরণ করে বিমানটি। পরে রাত ৩টা ৩৮ মিনিটে অন্য একটি উড়োজাহাজে করে যাত্রীদের আবুধাবি পাঠানো হয়।তবে সেই বিকল্প উড়োজাহাজ শুক্রবার (৮ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটে ব্যাংককগামী বিমানের বিজি-৩৮৮ ফ্লাইটের জন্য নির্ধারিত থাকায় ওই ফ্লাইট সময়মতো ছাড়তে পারেনি। পরে ব্যাংকক ফ্লাইটটি বিকেল ৫টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যায়।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান বলেন, ‘ফেরত আসা উড়োজাহাজটির ত্রুটি সারানো হয়েছে। ফ্লাইটের যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে আবুধাবি পৌঁছে দেওয়া হয়েছে। আর বিলম্বিত ব্যাংকক ফ্লাইটটি শুক্রবার বিকেলে পরিচালিত হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, দুর্ভোগে নাকাল পৌরবাসীর
ভৈরবে বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, দুর্ভোগে নাকাল পৌরবাসীর

কিশোরগঞ্জের ভৈরবের বিভিন্ন সড়কের পাশে ময়লা আবর্জনার স্তূপে নাকাল হয়ে পড়েছে পৌরবাসী। ময়লার দুর্গন্ধে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবন। ময়লা Read more

ভূগর্ভস্থ পানির ব্যবহার নিশ্চিতে ও অপচয় রোধে চলনবিলে কসমসের মানববন্ধন
ভূগর্ভস্থ পানির ব্যবহার নিশ্চিতে ও অপচয় রোধে চলনবিলে কসমসের মানববন্ধন

পানি বিষয়ে সচেতনতা ও গুরুত্বকে তুলে ধরার জন্য নাটোরের সিংড়ায় বিশ্ব পানি দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত Read more

ঘোড়াঘাটে খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে
ঘোড়াঘাটে খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি সরকারি খাদ্যগুদামে (এলএসডি) প্রায় পৌনে দুই কোটি টাকার চাল ও খালি বস্তা আত্মসাতের ঘটনায় সাবেক (ভারপ্রাপ্ত) Read more

শাহজাদপুরে বিএনপি নেতাদের সহযোগিতায় পিতৃহারা মেয়ের বিয়ে সম্পন্ন
শাহজাদপুরে বিএনপি নেতাদের সহযোগিতায় পিতৃহারা মেয়ের বিয়ে সম্পন্ন

মৃত দলীয় কর্মী রফিকুল ইসলামের নাতনির বিয়েতে আর্থিক সহযোগিতা করে দৃষ্টান্ত স্থাপন করেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপি নেতারা।বিয়ের পিঁড়িতে বসতে Read more

ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু
ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

ভোলার দৌলতখানে পুকুরের পানিতে ডুবে একই বাড়ির ফাতেমা আক্তার কলি (৭) ও জুবাইদা আক্তার ধলি (৪) নামের দুই শিশুর মর্মান্তিক Read more

মিরপুরে চাঁদবাজির ঘটনায় চারজন গ্রেফতার
মিরপুরে চাঁদবাজির ঘটনায় চারজন গ্রেফতার

রাজধানীর মিরপুরে  চাঁদাবাজির অপরাধে  চারজনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।সোমবার (৭ জুলাই)  দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন