টঙ্গীর আলোচিত সন্ত্রাসী সুজন মিয়া উরফে কিলার সুজনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শুক্রবার (১৬ মে) দুপুরে নগরীর পুবাইল থানাধীন হারবাইদ নন্দীবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুজন (৩২) টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির শহর আলী মোল্লার ছেলে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত সুজন টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেট এলাকার কামরুজ্জামান জীবন (২৭) নামে এক যুবককে হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি। গত ৯ এপ্রিল টঙ্গীর দত্তপাড়া এলাকায় মধ্যরাতে জীবনকে ডেকে নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে সুজন ও তার সহযোগীরা। এরপর থেকে আত্মগোপনে চলে যায় সে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক ছিনতাই, হত্যা, ট্রেন ডাকাতিসহ বিভিন্ন অপরাধে থানায় ৭টি মামলা রয়েছে।টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি সুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে খুন, ছিনতাই, ট্রেন ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃষ্টির মধ্যেও ঈদের ছুটিতে দক্ষিণমুখী মানুষের ঢল পদ্মা এক্সপ্রেসওয়েতে
বৃষ্টির মধ্যেও ঈদের ছুটিতে দক্ষিণমুখী মানুষের ঢল পদ্মা এক্সপ্রেসওয়েতে

ঈদুল আজহার ছুটির শুরুতেই দক্ষিণাঞ্চলমুখী মানুষের ঢল নেমেছে পদ্মাসেতু এক্সপ্রেসওয়েতে। ঈদ মানেই প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি আর মিলনমেলা। সেই আনন্দের Read more

পোল্যান্ডে ভারী তুষারপাত, মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট
পোল্যান্ডে ভারী তুষারপাত, মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট

পোল্যান্ডে ভারী তুষারপাতের কারণে রাজধানী ওয়ারশ এবং বাল্টিক বন্দর শহর দানস্কের মধ্যবর্তী মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার Read more

কুবির ইংরেজি বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ
কুবির ইংরেজি বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ

হাঁটি হাঁটি পা পা করে ১৮তম বর্ষে পদার্পণ করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগ। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সাতটি বিভাগের মধ্যে ইংরেজি Read more

বিকাশে টাকা পাঠালেই বৈদ্যুতিক মিটার ফেরত, চুরির পর চিরকুট লিখে যাচ্ছে চোর!
বিকাশে টাকা পাঠালেই বৈদ্যুতিক মিটার ফেরত, চুরির পর চিরকুট লিখে যাচ্ছে চোর!

পাবনার চাটমোহরে গত এক সপ্তাহে অন্তত ১৫টি বানিজ্যিক মিটার চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল রাতের আঁধারে মিটার চুরি করে Read more

মেয়র পদে শপথ ইস্যুতে ইশরাক হোসেন-আসিফ মাহমুদের পাল্টাপাল্টি বক্তব্য
মেয়র পদে শপথ ইস্যুতে ইশরাক হোসেন-আসিফ মাহমুদের পাল্টাপাল্টি বক্তব্য

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা আন্দোলনের মধ্যেই সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি পোস্ট Read more

নেশার টাকা জোগাতে কোলের সন্তানকে বিক্রি, বাবা আটক
নেশার টাকা জোগাতে কোলের সন্তানকে বিক্রি, বাবা আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় নেশার টাকা যোগাতে ৩ মাসের কোলের কন্যা সন্তান বিক্রির অভিযোগে বাবা মিরাজ উদ্দীন (৩০) কে আটক করেছে লোহাগাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন