সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় আমতলী পৌর যুবলীগের সভাপতি ও বরগুনা জেলা পরিষদের সাবেক সদস্য আরিফ-উল হাসান আরিফকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, রাজধানীর ভাটারা থানা (ডিএমপি) এলাকায় দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে বুধবার (৩০ জুলাই) তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে পুলিশ। তবে মামলার প্রকৃত কারণ ও বিস্তারিত এখনো স্পষ্টভাবে জানা যায়নি। এ ঘটনায় আমতলী উপজেলার রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত যুবলীগ কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। গ্রেফতার হওয়া অ্যাডভোকেট মোঃ আরিফ-উল হাসান দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘ঢাকার ভাটারা থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় অ্যাডভোকেট আরিফ-উল হাসানকে গ্রেফতার করা হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলফাডাঙ্গায় ওসি অপসারণ দাবির প্রস্তুতিকালে বিএনপির ৪ নেতা আটক
আলফাডাঙ্গায় ওসি অপসারণ দাবির প্রস্তুতিকালে বিএনপির ৪ নেতা আটক

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির ছয় নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে থানার ওসির অপসারণ চেয়ে মানববন্ধন করার প্রস্তুতিকালে এজাহারভুক্ত তিন বিএনপি ও সহযোগী Read more

সন্তানের জন্য জোড়া লেগেছিল সংসার, অথচ রাহুলই নেই
সন্তানের জন্য জোড়া লেগেছিল সংসার, অথচ রাহুলই নেই

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মারা গেছেন। গত রোববার ভারতের পশ্চিমবঙ্গের দিঘার তালসারিতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মারা যান Read more

বাউফলে ছোট ভাইয়ের ওপর হামলার প্রতিবাদ করায় বড় ভাইকে কুপিয়ে জখম
বাউফলে ছোট ভাইয়ের ওপর হামলার প্রতিবাদ করায় বড় ভাইকে কুপিয়ে জখম

পটুয়াখালীর বাউফলে ছোট ভাইয়ের ওপর হামলার প্রতিবাদ করায় বড় ভাই তাওসিফ ইসলাম অর্ককে (১৭) পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে Read more

রাজবাড়ীতে সম্পত্তি বিক্রির পর মাকে তাড়িয়ে দিলো সন্তান ও বউ
রাজবাড়ীতে সম্পত্তি বিক্রির পর মাকে তাড়িয়ে দিলো সন্তান ও বউ

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মাগুড়াডাঙ্গী গ্রামে নিজের গর্ভধারিণী মায়ের সম্পত্তি বিক্রি ও নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন