গাজীপুরের টঙ্গীতে বস্তি উচ্ছেদ বিরোধী মানববন্ধনে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ আগস্ট) বিকালে টঙ্গীর কলাবাগান বস্তিতে এ ঘটনা ঘটে।নাম প্রকাশে অনিচ্ছুক কিছু বাসিন্দারা বলেন, স্থানীয় কিছু বিএনপি নেতার যোগসাজশে আমাদের উচ্ছেদের জন্য প্রতিনিয়ত আমাদের হুমকি ও হামলার পায়তারা করে আসছে। স্থানীয় সাবেক কাউন্সিলর আবুল হাসেম, সেলিম, যুবদল নেতা টিপুসহ আরো কিছু নামধারী নেতা বিভিন্ন লোক মারফতে বস্তি থেকে চলে যেতে হুমকি দিচ্ছে। আমরা পুনর্বাসনের মাধ্যমে অথবা আমাদের ন্যায্য অধিকার আদায়ের মাধ্যমে সমাধান করার কথা বললে আমাদেরকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে। আজকে বিকালে আমরা মানববন্ধনের আয়োজন করলে এই নেতারা তাদের সন্ত্রাসী দলবল নিয়ে এসে আগে থেকেই অবস্থান করে। আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন শুরু করলে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমাদের ন্যায্য আদায়ের জোর দাবি জানাচ্ছি, সেই সাথে হামলাকারীদের বিচারের দাবি জানাই।কলাবাগান এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম সাবু বলেন, আমরা দীর্ঘ ৩ যুগ যাবৎ কলাবাগান বস্তিতে বসবাস করে আসছি। হঠাৎ করে কিছু দুষ্কৃতিকারী দল এসে আমাদের উচ্ছেদের পায়তারা করছে। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধনে আমাদের ওপরে অতর্কিত হামলা চালানো হয়েছে। আমরা নাকি এই বস্তির কেউ না।মাকসুদুল হাসান নামের আরেক বাসিন্দা জানান, আমাদের উপরে কেনো হামলা করা হলো, আমরা এর বিচার চাই। আমরা এই সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।গাজীপুর সিটি কর্পোরেশন ৫৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম বলেন, আমাদের কাছে তথ্য ছিলো বস্তির কিছু লোক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করবে। সেই তথ্যের ভিত্তিতে আমরা বস্তিবাসীর সাথে কথা বলার জন্য স্থানীয় নেতৃবৃন্দসহ কলাবাগান বস্তিতে আসি এবং বস্তিবাসীদের সাথে কথা বলার চেষ্টা করি। হঠাৎ একটি কুচক্রী মহল মানববন্ধনের নামে বিশৃঙ্খলা করার জন্য হট্টগোল শুরু করে। পরবর্তীতে স্থানীয় নেতৃবৃন্দরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলে তাদের ওপরও হামলা চালায়। যারা হামলা চালিয়েছে মূলত তারা আওয়ামী লীগের দোষর। যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় গ্যারেজে ডাকাতি, পাঁচ লাখ টাকার ব্যাটারি লুট
গজারিয়ায় গ্যারেজে ডাকাতি, পাঁচ লাখ টাকার ব্যাটারি লুট

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নৈশপ্রহরীকে বেঁধে রেখে দুটি অটোরিকশা গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতচক্র ১০টি অটোরিকশার মোট ৩৪টি ব্যাটারি লুট Read more

৩৯ কেন্দ্রে হবে জকসুর ভোটগ্রহণ
৩৯ কেন্দ্রে হবে জকসুর ভোটগ্রহণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে মোট ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জকসুর প্রধান নির্বাচন কমিশনার Read more

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের
গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ইসরায়েলের প্রাণঘাতি অভিযানের প্রাথমিক পর্যায়ের ঘোষণার পর অবরুদ্ধ গাজায় স্থায়ী ও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।শনিবার (১৭ Read more

এখনই গাজার মানবিক বিপর্যয় অবসান হওয়া উচিত: ব্রিটিশ প্রধানমন্ত্রী
এখনই গাজার মানবিক বিপর্যয় অবসান হওয়া উচিত: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের গাজায় মানবিক বিপর্যয়কর পরিস্থিতি এখনই শেষ হওয়া উচিত বলে মনে করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার।শুক্রবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন