টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের কাওনহোলা এলাকায় একটি পাকা সেতুর অভাবে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। সরকারি কোনো স্থায়ী সেতু না থাকায় ২০১৯ সালে এলাকাবাসী নিজেদের অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট দীর্ঘ একটি বাঁশ-কাঠের সেতু নির্মাণ করেন। বর্তমানে এই অস্থায়ী সেতুটি দিয়েই প্রতিদিন যাতায়াত করছেন ২৪টি গ্রামের হাজারো মানুষ।সেতুটি মেঘনা বনগ্রাম বাজার থেকে কাওনহোলা হয়ে ধুবড়িয়া ইউনিয়নের সেহরাইল সড়কে অবস্থিত। এটি স্থানীয় কৃষিকাজ, শিক্ষা, চিকিৎসা ও নিত্য প্রয়োজনীয় চলাচলের একমাত্র মাধ্যম হলেও বাঁশ ও কাঠের তৈরি হওয়ায় এটি টেকসই নয় এবং বেশ ঝুঁকিপূর্ণ।সরেজমিনে দেখা যায়, সেতুটি আপাতত ব্যবহারের উপযোগী থাকলেও এর কাঠামো নড়বড়ে এবং যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এলাকাবাসী জানায়, বর্ষা মৌসুমে সেতুতে চলাচল আরও বিপজ্জনক হয়ে ওঠে। স্থানীয় কাওনহোলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল কাদের বলেন, ‘এই সেতু দিয়েই মুসল্লি, শিক্ষার্থী, রোগী—সবাই যাতায়াত করে। বর্ষার সময় সেতু ও রাস্তায় হাঁটাও সম্ভব হয় না। এমনকি মৃতদেহ দাফনেও কষ্ট হয়। আমরা চাই, এখানে একটি পাকা সেতু নির্মাণ হোক।’একজন স্থানীয় দোকানদার জানান, ‘প্রতিদিন মালামাল আনতে-নিতে এই সেতু ও রাস্তা ব্যবহার করি। বর্ষায় অবস্থা এত খারাপ হয় যে, মাল আনা-নেওয়াই বন্ধ হয়ে যায়। সেতুটি পুরনো হয়ে গেছে, যেকোনো সময় ধসে পড়তে পারে। আমরা খুব কষ্টে আছি। সরকার যদি একটি পাকা সেতু করে দিত, তাহলে জীবন ও ব্যবসা অনেক সহজ হতো।’স্থানীয়দের দাবি, ‘দীর্ঘ প্রতীক্ষার পর যেন আর কোনো বিলম্ব না হয়। দ্রুত একটি পাকা সেতু ও সংযোগ সড়ক নির্মাণ করে ২৪টি গ্রামের মানুষের ভোগান্তির স্থায়ী অবসান ঘটানো হোক।’ভাদ্রা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য লুৎফর রহমান বাবুল বলেন, ‘এলাকাবাসীর উদ্যোগে নির্মিত এই বাঁশ-কাঠের সেতুই এখন একমাত্র ভরসা। তবে পাকা সেতু না থাকায় ও সড়কের বেহাল অবস্থার কারণে মানুষ এখনও চরম দুর্ভোগে ভুগছে। আমরা একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি।’এ বিষয়ে উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ তোরাপ আলী সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ অফিস হতে বনগ্রাম বাজার হয়ে সেহরাইল পর্যন্ত প্রায় ২,৩০০ মিটার রাস্তা এবং কাওনহোলা খালের ওপর ৪০ মিটার দীর্ঘ একটি গার্ডার ব্রিজ নির্মাণের প্রকল্প প্রস্তাব তৈরি করে আমরা ২৩ অক্টোবর ২০২৪ সালে এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠিয়েছি। এটি ‘অনূর্ধ্ব ১০০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প’-এর আওতায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। অনুমোদন পেলে আমরা দ্রুত প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করব।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দু’টি পাতায় গাঁথা এক সংগ্রামীর গল্প
দু’টি পাতায় গাঁথা এক সংগ্রামীর গল্প

চায়ের কাপে শুধু ধোঁয়া নয়, জাগে স্বপ্ন- ভেসে ওঠে জীবনের গল্প। অনেকের কাছে চা মানে নিছক এক কাপ পানীয়, কিন্তু Read more

স্কুলের মেঝেতে ১ ফুট পানি, ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম
স্কুলের মেঝেতে ১ ফুট পানি, ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে চলতি বর্ষায় সৃষ্ট জলাবদ্ধতায় ৩নং ওয়ার্ডের গজুয়াকাটি সরকারি প্রাইমারী স্কুলের মেঝেতে জমেছে ১ ফুট পানি। Read more

বিশ্ব ফার্মাসিস্ট দিবস আজ
বিশ্ব ফার্মাসিস্ট দিবস আজ

আজ ২৫ সেপ্টেম্বর, বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য—‘ভাবনায় স্বাস্থ্য, ভাবনায় Read more

কেকের শেষ টুকরোতেই ইতি ২৫ বছরের দাম্পত্য জীবন
কেকের শেষ টুকরোতেই ইতি ২৫ বছরের দাম্পত্য জীবন

এক টুকরো কেক শেষ পর্যন্ত ভাঙন ধরাল এক দম্পতির ২৫ বছরের দাম্পত্য জীবনে। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।গণমাধ্যমের প্রতিবেদনে বলা Read more

পত্রিকা: ‘হলফনামায় স্বল্পবিত্ত চলনে বিলাসী’
পত্রিকা: ‘হলফনামায় স্বল্পবিত্ত চলনে বিলাসী’

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে খুনোখুনি ও অবৈধ অস্ত্র ব্যবহারে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছে উদ্বেগ। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো সন্তোষজনক পর্যায়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন