ঝিনাইদহে মাঠ থেকে মো. আলী নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে সদর উপজেলার গাড়ামারা গ্রামের নলবিলের মাঠ থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের কৃষক মো. আলী বিকেলে বাড়ি থেকে নলবিলের মাঠে যায়। রাতে স্থানীয় কৃষকরা তার মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায়, নিহতের শরীরে দুই স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা নাকি বজ্রপাতে মৃত্যু তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না কি বজ্রপাতে মৃত্যু তা ময়নাতদন্তের পর জানা যাবে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে সরকারি গাছ বিক্রির অভিযোগে মামলা
নড়াইলে সরকারি গাছ বিক্রির অভিযোগে মামলা

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের শাহাবাদে সড়কের পাশে সরকারি গাছ চুরি করে বিক্রির অভিযোগে মামলায় হয়েছে। গতকাল বুধবার রাতে শাহাবাদ Read more

শিক্ষিকাকে গণধর্ষণ, তিনজনের যাবজ্জীবন
শিক্ষিকাকে গণধর্ষণ, তিনজনের যাবজ্জীবন

কক্সবাজারে এক শিক্ষিকাকে পালাক্রমে গণধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছে নারী Read more

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, শতাধিক বোমা বিস্ফোরণ
শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, শতাধিক বোমা বিস্ফোরণ

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু‘পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।শনিবার (৫ এপ্রিল) Read more

স্বপ্ন ছোঁয়ার আগেই থেমে গেল রাফিয়ার পথচলা
স্বপ্ন ছোঁয়ার আগেই থেমে গেল রাফিয়ার পথচলা

শুরু হওয়ার কথা ছিল এক নতুন অধ্যায়। স্বপ্নের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর অপেক্ষায় দিন গুনছিলেন রাফিয়া সুলতানা কুইন। নতুন বন্ধু, Read more

আমরা কী করছি একসাথে? অভিনয় নাকি অন্য কিছু
আমরা কী করছি একসাথে? অভিনয় নাকি অন্য কিছু

অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ইস্যু নিয়ে বেশ সরব থাকতে দেখা যায় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন