শরীয়তপুরের ভেদরগঞ্জে রিজার্ভে জ্বালানি তেল রেখে গ্রাহকদের কাছে বিক্রি না করার অভিযোগে মেসার্স পাইলট ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম রাফসান রাব্বির নেতৃত্বে  ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জানা যায়, শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ  উপজেলার বালার বাজারে অবস্থিত পাইলট ফিলিং স্টেশনটি সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি না করে মজুত রেখে অনিয়ম করছিল। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের প্রমাণও পাওয়া যায়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পৃথক দুটি অপরাধে প্রতিষ্ঠানটিকে সর্বমোট ৫০ হাজার ২০০ টাকা জরিমানা করে।সাম্প্রতিক সময়ে সারা দেশে জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় কড়াকড়ি আরোপ করেছে সরকার। কোথাও কোথাও সীমিত সরবরাহ, অনিয়মিত বিক্রয় ও অতিরিক্ত মুনাফার অভিযোগ উঠছে।এ পরিস্থিতিতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ, মজুতদারি রোধ এবং নির্ধারিত দামে বিক্রয় নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসনকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অনিয়মে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।শরীয়তপুরের ভেদরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম রাফসান রাব্বি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে বা অনিয়মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোম্পানীগঞ্জে বালু সিন্ডিকেটের কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ
কোম্পানীগঞ্জে বালু সিন্ডিকেটের কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে পরিবেশ নিষিদ্ধ লিষ্টার ও বোমা মেশিনের দ্বারা বালু উত্তোলন ও প্রকাশ্যে লুটপাট চলছে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ প্রতিদিন Read more

সুনামগঞ্জে জুতা চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের
সুনামগঞ্জে জুতা চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুই পক্ষের সংঘর্ষে ওয়াহিদ আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) রাতে উপজেলার দোহালিয়া ইউনিয়নের Read more

মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুরের গাংনীতে নকল গুল ও নিষিদ্ধ নাইট ক্রিম বিক্রয়ের অপরাধে দুই ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) Read more

চলিতেছে সার্কাস: উমামা ফাতেমা
চলিতেছে সার্কাস: উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল নিয়ে মধ্যরাতে ফেসবুক পোস্ট দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী Read more

লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টার নিন্দা জানিয়েছে সরকার
লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টার নিন্দা জানিয়েছে সরকার

লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছে সরকার।শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে অন্তবর্তীকালীন Read more

ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজার কাছাকাছি ফ্লোটিলার ৩০ জাহাজ
ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজার কাছাকাছি ফ্লোটিলার ৩০ জাহাজ

ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজা প্রায় ৩০টি ফ্লোটিলা জাহাজ গাজা উপকূলের কাছাকাছি পৌঁছেছে। জাহাজগুলো গাজা উপকূল থেকে ৮৫ কিলোমিটার দূরে রয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন