বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, ‘আমাদের জেলে ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করেন। সরকারিভাবে তাদের জন্য নানা ধরনের অনুদান আসে। জেলেদের প্রাপ্য যদি কেউ আত্মসাৎ করে, তারা কোনোভাবেই রেহাই পাবে না; হাশরের ময়দানে দায়ী হবেন।’শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চরফ্যাশন উপজেলার সামরাজ মৎস্যঘাটে সমুদ্রগামী দুই শতাধিক জেলের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নুরুল ইসলাম নয়ন বলেন, ‘গত ১৬ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছেন, যেখানে কৃষক, মৎস্যজীবী, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের অধিকার ও মর্যাদার কথা বলা হয়েছে। তার লক্ষ্য একটি সাম্য ও মানবিক ন্যায়বিচারভিত্তিক দেশ গঠন করা।’জেলেদের প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘জেলেরা মাছ শিকার করে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন, অথচ তাদের আমরা যথাযথভাবে সাহায্য করতে পারি না। ভবিষ্যতে যারাই জেলে কার্ডসহ সরকারি বরাদ্দ বিতরণ করবেন, সাবধান! খেটে খাওয়া মানুষের হক নষ্ট করবেন না।’এসময় চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও পাঁচ শতাধিক জেলে উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে: মির্জা ফখরুল
আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে: মির্জা ফখরুল

মেয়র হিসেবে ইশরাক হোসেনকে পশথ পড়ানোর ইস্যুতে উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম Read more

‘বাঁশ ও বেতসহ কাঠের বিকল্প বহুমুখী পণ্য উৎপাদনে কাজ করছে সরকার’
‘বাঁশ ও বেতসহ কাঠের বিকল্প বহুমুখী পণ্য উৎপাদনে কাজ করছে সরকার’

বাঁশ, বেত ও কাঠের বিকল্প বহুমুখী পণ্য উৎপাদনে সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু Read more

মৃত্যুর আগে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করে যুদ্ধবিরতি চেয়েছিলেন পোপ
মৃত্যুর আগে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করে যুদ্ধবিরতি চেয়েছিলেন পোপ

খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস (৮৮) মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (২১ এপ্রিল) ভোরে ভ্যাটিকানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন Read more

বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক নিহত
বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক নিহত

বাগেরহাট পৌর বিএনপি নেতা ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিন (৪২) সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন। শুক্রবার Read more

গোপালগঞ্জে ৩০ বছর আ.লীগের সভাপতি, দল ছাড়ার দিনে ভাঙলেন নৌকা ভাস্কর্য
গোপালগঞ্জে ৩০ বছর আ.লীগের সভাপতি, দল ছাড়ার দিনে ভাঙলেন নৌকা ভাস্কর্য

আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকা ভাস্কর্য ভেঙে ফেললেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক নৌকা Read more

খালেদা-তারেককে হত্যার ষড়যন্ত্রকারীরা দেশ থেকে বংশসহ নির্বাসিত: আলাল
খালেদা-তারেককে হত্যার ষড়যন্ত্রকারীরা দেশ থেকে বংশসহ নির্বাসিত: আলাল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্রকারীরা এখন দেশ থেকে বংশসহ নির্বাসিত হয়েছেন বলে মন্তব্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন