জুলাই হত্যার বিচার দ্রুত করতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার এবং বিচারের গতিও সন্তোষজনক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।আসিফ নজরুল বলেন, জুলাই হত্যার বিচারকাজ দ্রুত শেষ করতে ট্রাইব্যুনাল-৩ গঠিত হবে পারে। দ্রুত বিচারকাজ সম্পন্ন করতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হতে পারে। ২০২৪ সালের সরকার জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতি সন্তোষজনক।আইন উপদেষ্টা আরও জানান, গুমসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারে ত্বরান্বিত করতে প্রয়োজনে আরও একটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হবে।এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।এ সময় তাদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছিলেন।জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ বেশ জোরেশোরেই চলছে। এরই মধ্যে একাধিক মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনসহ সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক মামলার সাক্ষ্যগ্রহণ প্রায় শেষপর্যায়ে।ট্রাইব্যুনাল-১ ও ২-এ এসব কার্যক্রম চলমান রয়েছে। তবে মূল ভবনের সংস্কার শেষ না হওয়ায় টিনশেডে বর্তমানে ট্রাইব্যুনাল-২’র বিচারকাজ চলছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানি কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা করল ভারত
পাকিস্তানি কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা করল ভারত

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর বুধবার রাতে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ পদক্ষেপ করেছিল ভারত। বুধবার (২৩ এপ্রিল) Read more

বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে ১৯০ কোটি টাকা বরাদ্দ: ধর্ম উপদেষ্টা
বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে ১৯০ কোটি টাকা বরাদ্দ: ধর্ম উপদেষ্টা

বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে সরকার ১৯০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ Read more

উ. কোরিয়ার সীমান্তে ড্রোনের হানা, সিউলকে উনের বোনের কড়া হুঁশিয়ারি
উ. কোরিয়ার সীমান্তে ড্রোনের হানা, সিউলকে উনের বোনের কড়া হুঁশিয়ারি

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং সম্প্রতি পিয়ংইয়ংয়ের আকাশে ড্রোন অনুপ্রবেশের ঘটনায় সিউলের কাছে Read more

আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা তাঁর মতবিনিময়সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখে বেশ চটেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষে ‘বৃদ্ধাঙ্গুল’ Read more

চোরাই মোবাইল কান্ডে দুই পুলিশের কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ
চোরাই মোবাইল কান্ডে দুই পুলিশের কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ

৪৪ ভারতীয় চোরাই মোবাইল কান্ডে ঝিকরগাছার থানার এসআই রাজু ও এএসআই ওয়ালিদের কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ করেছেন উর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার Read more

নওগাঁয় গণপিটুনিতে ডাকাত নিহত
নওগাঁয় গণপিটুনিতে ডাকাত নিহত

নওগাঁর বদলগাছীতে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে আশাদুল অরফে বিয়া (৪২) নামে এক ডাকাত নিহত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার মথুরাপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন