জুলাই সনদ বাস্তবায়ন না হলে জামায়াতে ইসলামী সংসদে থেকেই সরকারের বিরোধিতা করবে বলে জানিয়েছেন দলের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে একটি অনুষ্ঠানে তিনি এই কথা জানান।সাইফুল আলম বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন না হলেও সংসদ ত্যাগ করবে না জামায়াতে ইসলামী। সংসদে থেকেই সরকারি দলের বিরোধিতা করবে।’সংসদে জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারলে, জাতির জন্য খুব হতাশাজনক হবে বলেও মন্তব্য করেন জামায়াতের এই সংসদ সদস্য।তিনি বলেন, ‘যুক্তরাজ্যের একটি অর্গানাইজেশনের সঙ্গে আলোচনায় আমরা বলেছি, এই সংসদ আগের সংসদ থেকে ভিন্ন। কারণ সংসদটা জুলাই আন্দোলনের পরে গঠিত। এই সংসদের ব্যাপারে দেশের মানুষের আশা সম্পূর্ণ আলাদা।’জুলাই সনদকে বাস্তবায়ন করাই সংসদের সবচেয়ে বড় বিষয় উল্লেখ করে সাইফুল আলম বলেন, ‘সরকারি দল জুলাই সনদের জন্য সংস্কার পরিষদের শপথ নেয়নি। এখনো বিভিন্ন আলোচনা চলছে এবং এরইমধ্যে একটা প্রস্তাব তারা নিয়ে আসতে চাইছে।’তিনি আরও বলেন, ‘গণভোটের অধ্যাদেশকে বাতিল করার প্রস্তাব নিয়ে কিছু বিষয় আসছে। এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি।’জামায়াতের এই নেতা বলেন, ‘জাতি ও দেশ-বিদেশের লোক দেখলো ঐকমত্য কমিশনে একমত বিষয়গুলো বাস্তবায়নে সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে। এখন কেউ যদি পিছু হটে তখন আমাদের জবাব কী হবে, জাতি হিসেবে আমরা লজ্জায় পড়ে যাবো।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু’
‘হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান Read more

কাপাসিয়ায় পরিবহন খাতে নৈরাজ্য সৃষ্টিকারী আব্দুস সামাদের বিরুদ্ধে মানববন্ধন
কাপাসিয়ায় পরিবহন খাতে নৈরাজ্য সৃষ্টিকারী আব্দুস সামাদের বিরুদ্ধে মানববন্ধন

গাজীপুরের কাপাসিয়ায় 'পথের সাথী' পরিবহনে আধিপত্য বিস্তারকারী, নৈরাজ্য সৃষ্টিকারী, প্রতারক ও কোম্পানির টাকা আত্মসাতকারী আব্দুস সামাদের গ্রেফতার ও বিচারের দাবিতে Read more

ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

তেহরানের বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করা হয়েছে। রোববার (১৫ জুন) তেহরান দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞ‌প্তিতে Read more

মিরসরাইয়ে কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ে নিহত
মিরসরাইয়ে কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ে নিহত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও Read more

মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে ইরান
মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে ইরান

রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভোস্তোচনি কসমোড্রোম থেকে বহুপদাতিক মহাকাশ অভিযানের অংশ হিসেবে মহাকাশে নিজস্ব উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান। শুক্রবার (২৫ জুলাই) Read more

ওএসডি হলেন শরীয়তপুরের সেই ডিসি
ওএসডি হলেন শরীয়তপুরের সেই ডিসি

শরীয়তপুরের বিতর্কিত জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিন ওএসডি করা হয়েছে। শনিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন