জাতীয় জুলাই সনদে নোয়াখালীকে নতুন প্রশাসনিক বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি তুলেছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নিকট স্মারকলিপি প্রদান করে সংগঠনটি। স্মারকলিপি জমা দেওয়ার সময় সংগঠনের সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল ছাড়াও উপস্থিত ছিলেন—চাটখিলের শাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুল্লাহ খোকন, নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের জেলা নেতারা, সাংবাদিক মাহমুদ ফয়সাল, বেগমগঞ্জ উপজেলা শাখার সভাপতি সিনবাদ শাকিল, নারী নেত্রী ফাতেমা সুইটি এবং আন্দোলনের সমন্বয়ক মো. শরীফুল ইসলামসহ অনেকে। এর আগে ১০ সেপ্টেম্বর প্রকাশিত জাতীয় জুলাই সনদ–২০২৫-এ কুমিল্লা ও ফরিদপুরকে নতুন বিভাগ হিসেবে ঘোষণা করা হয়। তবে নোয়াখালীকে বাদ দেওয়ায় সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এমনকি নোয়াখালীর পক্ষ হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তরিক উল্যাহ জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে আইনি নোটিশ পাঠান। সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুর রহমান রাসেল অভিযোগ করেন, ‘নোয়াখালীকে বিভাগ না করা একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত, যা জুলাই বিপ্লবের চেতনা ও সংবিধানের ন্যায়বিচারের নীতির সঙ্গে সাংঘর্ষিক।’ আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সব উপজেলা হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ
সব উপজেলা হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষ প্রতিষেধক ভ্যাকসিন ‘অ্যান্টিভেনম’ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, Read more

প্রত্যন্ত গ্রামের স্কুলে পড়েও স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন শাকিল
প্রত্যন্ত গ্রামের স্কুলে পড়েও স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন শাকিল

বিসিএস ক্যাডার হওয়া এক গর্বিত স্বপ্নের নাম। এটি শুধু একটি চাকরি নয়, বরং দেশের সেবা করার এক মহৎ সুযোগ। একজন Read more

এসব অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল
এসব অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল

দেশে সম্প্রতি  ঘটে যাওয়া কয়েকটি অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (১৮ অক্টোবর) দলের সহ-দপ্তর সম্পাদক Read more

কলাপাড়ায় ট্রাক চাপায় আরিফুল নামের যুবক নিহত
কলাপাড়ায় ট্রাক চাপায় আরিফুল নামের যুবক নিহত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ট্রাকচাপায় আরিফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধুলাসার Read more

পাকিস্তানে অভিযানে ভারত-সমর্থিত ১৩ জঙ্গি নিহত
পাকিস্তানে অভিযানে ভারত-সমর্থিত ১৩ জঙ্গি নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশে পৃথক দুটি অভিযানে ‘ভারত-সমর্থিত’ ১৩ জঙ্গিকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বুধবার (০১ এপ্রিল) এক বিবৃতিতে Read more

চুয়াডাঙ্গা সীমান্তে ৫৪ জনকে পুশব্যাক করল বিএসএফ
চুয়াডাঙ্গা সীমান্তে ৫৪ জনকে পুশব্যাক করল বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দু' দফায় ৫৪ জন বাংলাদেশিকে পুশব্যাক করেছে। এদের মধ্যে ১১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন