জুলাই সনদকে আইনি স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার শাহজাহান চৌধুরী।বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।শাহজাহান চৌধুরী বলেন, জুলাই সনদসহ জামায়াতে ইসলামী প্রস্তাবিত রাজনৈতিক সংস্কার বাস্তবায়িত হলে দেশের ভোটাধিকার নিশ্চিত হবে, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে এবং জনগণের অধিকার নিয়ে কেউ আর ছিনিমিনি খেলতে পারবে না।সাতকানিয়ার একটি অভিজাত হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।বৈঠকে জামায়াত নেতৃবৃন্দ সরকারের প্রতি আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সমান সুযোগের নিশ্চয়তা (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি, সরকারের সব ধরনের জুলুম-নির্যাতন, গুম-খুন ও দুর্নীতির বিচার নিশ্চিত করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও মহাজোটের ১৪ দলীয় কার্যক্রম নিষিদ্ধ করার আহবান জানান।বৈঠকে বিভিন্ন মাদ্রাসা ও কলেজের অধ্যক্ষ, প্রভাষক এবং স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোবার্স-গাভাস্কারকে ছাড়িয়ে গেলেন গিল
সোবার্স-গাভাস্কারকে ছাড়িয়ে গেলেন গিল

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই টেস্ট অধিনায়কত্বে অভিষেক হয়েছে শুবমান গিলের। সিরিজটা ব্যাট হাতে দুর্দান্ত কাটছে তার। ওভাল টেস্টে ব্যাটিংয়ে নেমেই Read more

ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা কাতারের আমিরের
ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা কাতারের আমিরের

কাতারের রাজধানী দোহায় শুরু হয়েছে আরব-ইসলামিক সম্মেলন। দখলদার ইসরায়েল দোহায় সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালানোর পর মুসলিম Read more

জাকসু নির্বাচন : ১২ হলের ভোট গণনা শেষ, বাকি আরও ৯
জাকসু নির্বাচন : ১২ হলের ভোট গণনা শেষ, বাকি আরও ৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে।আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে Read more

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১০৩ অভিবাসী
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১০৩ অভিবাসী

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌকিট এলাকায় অভিযান পরিচালনা করে ১০৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। রবিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় পৌনে Read more

ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকাসহ ১২ জেলায়
ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকাসহ ১২ জেলায়

ঢাকাসহ দেশের ১২ জেলায় ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার (২ মে) রাত ১টা পর্যন্ত দেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন