উল্লাপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল থেকে জুলাই আন্দোলনের স্মৃতি মুছে ফেলায় শিক্ষার্থীসহ সাধারণ জনতা ও সচেতন মহলের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৪ মে) বিকালে বিজ্ঞান কলেজ ও মোমেনা আলী বিজ্ঞান স্কুলের দেয়াল থেকে জুলাই গ্রাফিতি মুছে ফেলা হয়। সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদরের যাওয়ার রাস্তায় অবস্থিত দুটি প্রতিষ্ঠানের চারপাশের দেয়াল থেকে একদল শ্রমিক গ্রাফিতি মুছে ফেলছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে উল্লাপাড়া উপজেলার শিক্ষার্থীরা বিভিন্ন স্কুল-কলেজের দেয়ালে জুলাইয়ের স্মৃতি হিসেবে নানান স্লোগান সম্বলিত গ্রাফিতি অংকন করেন।গ্রাফিতি অংকনে শিক্ষার্থীরা ছাড়াও অংশ নেন নানান শ্রেনীর পেশার মানুষ। গ্রাফিতিতে স্কুল-কলেজের দেয়াল সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি নানান স্মৃতি ও বদলে যাওয়ার স্লোক বহন করেছে। এসব গ্রাফিতিতে থেকে শিক্ষার্থীরাসহ অন্যরা নানা বিষয়ে শিক্ষা নিচ্ছে। হঠাৎ গ্রাফিতি মুছে ফেলায় শিক্ষার্থীসহ সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ কর্মকান্ডে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। এ কাজের জন্য মোমেনা আলী স্কুল ও বিজ্ঞান কলেজ কর্তৃপক্ষকেই দায়ী করছেন সবাই।জানা গেছে, গ্রাফিতি অংকনের পর গত বছরের ডিসেম্বর মাসে গ্রাফিতি সুন্দর ভাবে সংগ্রহ ও সংরক্ষনের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছিলো। উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শারমিন আক্তার রিমাকে প্রধান করে চার সদস্যের কমিটি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত। কমিটিতে অন্যান্যদের মধ্যে আছেন-শিক্ষক প্রতিনিধি ইমরান হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান ও মাসুম আনান। গ্রাফিতি মুছে ফেলার বিষয়ে উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখতার হোসেন বলেন, গ্রাফিতি পুরাতন হওয়ায় দেয়ালের সৌন্দর্য নষ্ট হয়েছে যে কারনে মুছে ফেলা হয়েছে। বিষয়টি যে এমন হবে তা আমি ভাবতে পারিনি৷ ইউএনও স্যারের সাথে আলাপ করেছি পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে পরামর্শ করে পুনরায় অংকন করে দেয়ার চেষ্টা করবো। গ্রাফিতি সংগ্রহ ও সংরক্ষন কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মেহেদী হাসান বলেন, গ্রাফিতি মুছে ফেলায় শিক্ষার্থী ও সাধারন মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কমিটির কাউকে না জানিয়ে এমন কাজ করা উচিত হয়নি বলে মনে করছি৷ আশা করছি তিনি পুনরায় গ্রাফিতি অংকন করে দিবেন। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি তামিম গ্রেফতার
জীবননগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি তামিম গ্রেফতার

চুয়াডাঙ্গার জীবননগরে ১০ বছরের স্কুল ছাত্রী ধর্ষণের মূল আসামি তামিমকে (১৮) গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ।বুধবার (০৮ অক্টোবর) তথ্যপ্রযুক্তি ব্যবহার Read more

ভোলায় বন্ধুদের সঙ্গে পিকনিকে এসে যুবকের মর্মান্তিক মৃত্যু
ভোলায় বন্ধুদের সঙ্গে পিকনিকে এসে যুবকের মর্মান্তিক মৃত্যু

ভোলায় বন্ধুদের সঙ্গে আনন্দভ্রমণে এসে মিমরাজ (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ৩টায় ভোলার ইলিশা লঞ্চঘাট Read more

সচিবালয় ও যমুনার আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
সচিবালয় ও যমুনার আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা Read more

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আগামীকাল রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশ করা হতে পারে। শনিবার (১৭ জানুয়ারি) রাতে Read more

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন

জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছে প্রসিকিউশন।আজ বৃহস্পতিবার (১৬ Read more

বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন, জরিমানা
বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন, জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন