যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন উচ্চারিত হবে জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের নাম। এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।শুক্রবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে অনুষ্ঠিত প্রতীকী ম্যারাথনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি শুধু ইতিহাস নয়, তা হয়ে উঠেছে বাংলাদেশের জাতীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন উচ্চারিত হবে জুলাই আন্দোলনের শহীদ, আহত ও সংগ্রামীদের নাম।’জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন একটি ম্যারাথনের মতো। সময় যতই লাগুক, দেশপ্রেম আর সংগ্রামের শক্তিতে আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করবই।’তিনি আরও বলেন, ‘আজকের এই প্রতীকী ম্যারাথনে যেমন কারো আলাদা ট্রেনিং ছিল না, তেমনি জুলাইয়ের লড়াকুরাও কোনো প্রশিক্ষণ ছাড়াই লেথেল ওয়েপনের বিরুদ্ধে সাহসিকতা নিয়ে দাঁড়িয়েছিল।’উপদেষ্টা আসিফ বলেন, ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে নাগরিক মর্যাদা ও সাম্যের জন্য যে লড়াই জুলাই মাসে হয়েছিল, তা কেবল একটি সময়ের আন্দোলন ছিল না, বরং ছিল একটি নতুন রাষ্ট্রকাঠামোর স্বপ্ন। সেই স্বপ্ন আজও অসম্পূর্ণ এবং সেই কাজ শেষ করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে।’এদিন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত প্রতীকী ম্যারাথনে অংশ নেন শহীদ পরিবার, আহত মুক্তিযোদ্ধা এবং তরুণ প্রজন্মের প্রায় সাত শতাধিক প্রতিযোগী। সেই সঙ্গে ম্যারাথন শেষে শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আহতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পুরো আয়োজনজুড়ে ছিল একটি আবেগঘন পরিবেশ এবং ‘জুলাই চেতনাকে’ আগামীর প্রজন্মে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫ হাজার টাকা জরিমানা
শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫ হাজার টাকা জরিমানা

শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুপার্কের আশপাশে সিগারেট বা তামাক বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রেখে Read more

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৫
মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৫

মাদারীপুরের শিবচরে পদ্মা রেলস্টেশন সংলগ্ন ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।বৃহস্পতিবার Read more

লক্ষ্মীপুর জেলা জামায়াত সেক্রেটারির পদত্যাগ
লক্ষ্মীপুর জেলা জামায়াত সেক্রেটারির পদত্যাগ

লক্ষ্মীপুর জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ ফারুক হোসাইন নুরনবী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার (১১ জুন) বিকেলে জেলা জামায়াতের নায়েবে Read more

গণকবরের ১১৪ মরদেহ তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
গণকবরের ১১৪ মরদেহ তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই আন্দোলনে রায়েরবাজার বদ্ধভূমিতে গণকবর দেওয়া ১১৪ মরদেহ তোলা হবে। শহীদ Read more

বিশিষ্ট অভিনেতা শামস সুমন মারা গেছেন
বিশিষ্ট অভিনেতা শামস সুমন মারা গেছেন

মঞ্চ থেকে ছোটপর্দা কিংবা বড়পর্দা দাপিয়ে বেড়ানো একসময়ের জনপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে Read more

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন জন পদত্যাগ করে ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ মুখ্য সংগঠক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন