জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে রাজসাক্ষী হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেন।আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।জুলাই গণহত্যা চলাকালীন পুলিশ প্রধানের দায়িত্ব পালন করা চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এই মামলায় আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই।’ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বক্তব্য দেন তিনি।এর একটু আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দেন ট্রাইব্যুনাল।মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এর মাধ্যমে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাড়ি কিনতে সর্বোচ্চ চার কোটি টাকা ঋণ দেবে ব্যাংক
বাড়ি কিনতে সর্বোচ্চ চার কোটি টাকা ঋণ দেবে ব্যাংক

গৃহঋণ নীতিমালা সহজ ও হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে গ্রাহক সর্বোচ্চ কত গৃহঋণ পাবেন, তা নির্ভর করবে সংশ্লিষ্ট ব্যাংকের Read more

চট্টগ্রামে কোরবানির পশুর চাহিদা ৯ লাখ, মজুত ৮ লাখ ৬০ হাজার
চট্টগ্রামে কোরবানির পশুর চাহিদা ৯ লাখ, মজুত ৮ লাখ ৬০ হাজার

চট্টগ্রামে এবারের ঈদুল আজহায় কোরবানির পশুর চাহিদা পৌঁছেছে প্রায় ৯ লাখে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুসারে, ২০২৫ সালের কোরবানির ঈদকে Read more

বিশেষ বুলেটপ্রুফ ট্রেনে চড়ে চীন যাচ্ছেন কিম
বিশেষ বুলেটপ্রুফ ট্রেনে চড়ে চীন যাচ্ছেন কিম

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন সাঁজোয়া বিশেষ ট্রেনে চড়ে চীনের উদ্দেশে যাত্রা করেছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, Read more

Reseña de Rabona Casino: bonos, juegos y pagos
Reseña de Rabona Casino: bonos, juegos y pagos

Reseña de Rabona Casino: bonos , slotes y juegos y pagos y retiros Esta reseña está enfocada en pagos y Read more

যে সড়কে আতঙ্কের ডালপালা নেমে আসে সন্ধ্যায়
যে সড়কে আতঙ্কের ডালপালা নেমে আসে সন্ধ্যায়

সন্ধ্যা নামলেই কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড়–বাইশারী সড়ক যেন ভুতুড়ে নীরবতায় ঢেকে যায়। পাহাড়ি ঢালু পথ ধরে কেউ যদি যাত্রা শুরু করেন, তার Read more

ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ভারতে সতর্কতা জারি
ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ভারতে সতর্কতা জারি

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘শক্তি’। তার জেরে ভারতে সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।  আইএমডির তথ্য অনুযায়ী, আরব সাগরে সৃষ্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন