বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ইউটিউবে ব্লক করে দিয়েছে ভারত। ‘৩৬ জুলাই : রাষ্ট্র বনাম নাগরিক’ এ নামের প্রামাণ্যচিত্রটি একটি টিভি চ্যানেলে গত আগস্টে প্রচার করা হয়। যা পরবর্তীতে ইউটিউবে প্রকাশ করা হয়।প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন ভারতের সৌমিত্র দস্তিদার। তিনি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে জানান, “যখন ইউটিউবে ভিডিওটি প্রকাশ করা হয়। তখন একটি গানের কপিরাইট নিয়ে ঝামেলা হয়। যা সেপ্টেম্বরে ঠিক হয়। এটি বাংলাদেশের সবাই দেখতে পাচ্ছিলেন। বাংলাদেশ থেকে আমার বন্ধু আমাকে প্রামাণ্যচিত্রটির লিংক দেন, যেন ভারতে আমি এটি দেখতে পারি। যখন আমি কনটেন্টটিকে ক্লিক করি তখন দেখতে পাই ভারতে এটি ব্লক করা হয়েছে।”ওই প্রামাণ্যচিত্রে বদরুদ্দিন ওমর, তাসনিম খলিল, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, তাজউদ্দিনের মেয়ে শারমীন আহমেদ, মেঘমল্লার বসু এবং উমামা ফাতেমার ইন্টারভিউ ছিল।প্রামাণ্যচিত্রটির স্ক্রিপ্ট এবং গবেষণা করেছেন শাহেদ শুভ। ক্যামেরায় ছিলেন লুতফর রহমান।পরিচালক সৌমিত্র দস্তিদার বলেছেন তিনি বাংলাদেশের গণঅভ্যুত্থানের বিষয়টি সেখানে তুলে এনেছেন। প্রত্যক্ষদর্শীরা যা দেখেছেন তাই প্রকাশ করেছেন। কিন্তু ভারতের নিরাপত্তার জন্য হুমকি এমন কিছু এতে ছিল না।তিনি বলেন, যেখানে ভারতে ‘বেঙ্গল ফাইলসের’ মতো বিতর্কিত ছবি নিরাপত্তা দিয়ে প্রদর্শন করা হচ্ছে সেখানে তার প্রামাণচিত্র ভারতে ব্লক করায় তিনি অবাক হয়েছেন।সূত্র: টাইমস অব ইন্ডিয়াএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘অন্যায় করলে শাস্তি পাব’ গৃহকর্মীকে মারধর প্রসঙ্গে পরীমণি
‘অন্যায় করলে শাস্তি পাব’ গৃহকর্মীকে মারধর প্রসঙ্গে পরীমণি

'তারা আমাকে যেভাবে টর্চারটা করল, যেভাবে ফলাও করে ওই নিউজটা করা হলো, যেভাবে তার ইন্টারভিউ করা হলো; তার মানে কি Read more

ভূমিকম্পে কাঁপলো সিলেট
ভূমিকম্পে কাঁপলো সিলেট

সিলেট নগরীসহ আশপাশের এলাকায় ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। হঠাৎ ভবন দুলে ওঠায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।রবিবার (২১ সেপ্টেম্বর) Read more

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াতের আমির
ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াতের আমির

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (২৫ Read more

এখন থেকে কুমিল্লাতেই হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম
এখন থেকে কুমিল্লাতেই হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থীদের আর কাগজপত্র জমা, ভর্তি কার্যক্রম বা পরীক্ষার Read more

নিজের মৃত্যুর খবর নিয়ে ক্ষোভ ঝাড়লেন ডোনাল্ড ট্রাম্প
নিজের মৃত্যুর খবর নিয়ে ক্ষোভ ঝাড়লেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মারা গেছেন। বিভিন্ন জায়গায়ও এ নিয়ে গুজব ছড়িয়েছে। গত কয়েকদিন ধরে এক্সের ট্রেন্ডিংয়ে ছিল এই খবর।  মৃত্যুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন