জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাইকে কুক্ষিগত করেছে এবং এনসিপির ভুল তিনটা বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। তিনি বলেন, এনসিপির ভুল তিনটা। এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে, অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে এবং এই ঐক্য মূলত নষ্ট করেছে এনসিপি।শনিবার (২৪ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত জুলাই ঘোষণাপত্রের কার্যক্রম না হয় ততক্ষণ পর্যন্ত আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করে কোনও লাভ নেই। যদি জুলাই ঘোষণাপত্র না আসে, যারা জুলাইয়ের পক্ষে অবস্থান নিয়েছেন দিল্লির সঙ্গে মিলে আওয়ামী লীগ তাদের কচুকাটা করবে। জুলাই ঘোষণাপত্র সাংবিধানিক স্বীকৃতি পেলেই আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ হবে।প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয় নিয়ে হাদি বলেন, আপনার কোনও ইখতিয়ার নাই পদত্যাগ করার। আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি। আপনি পদত্যাগ করে দেশের বাইরে চলে গেলে জুলাই যোদ্ধাদের কী হবে? যদি পদত্যাগ করতে চান, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করেই আপনাকে পদত্যাগ করতে হবে।ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, আমরা আবারও জাতীয় সরকারের দাবি করছি। যেখানে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন থেকে শুরু করে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে। ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে নিয়ে জাতীয় সরকার করতে হবে। আগামী একটা বছর, এখনো জাতীয় সরকার করার মেয়াদ শেষ হয়ে যায়নি। এটাতে যদি বিএনপি-জামায়াত বা অন্য কেউ অসহযোগিতা করে, তাহলে তাদেরকে জাতির কাছে জবাবদিহি করতে হবে।বিএনপির উদ্দেশে তিনি বলেন, আপনারা কেন জুলাইয়ের রাজনীতি করলেন না। আমরা এনসিপিকে পরে ধরব। আপনারা বলুন যে জুলাই ঘোষণাপত্রেট জন্য ঢাকা শহর অচল করে দেওয়া হবে। সেখানে আমরা লাখ লাখ মানুষ অংশগ্রহণ করবো। হাদী বলেন, বিএনপি দিল্লির ছকে পা দিয়েছে। তারা সংস্কার ও বিচারের কথা না বলে শুধু নির্বাচনের কথা বলছে। বিএনপি এটা ২টা কারণে বলে। কারণ তার ২টা ডগডগে স্মৃতি আছে। একটা হচ্ছে ১/১১ এর স্মৃতি। অপরটি হচ্ছে বিএনপি সেনাবাহিনীর পক্ষে থেকে তাদের সুবিধা নিতে চায়।তিনি বলেন, বিএনপি ২০০৬ এর পর তারা সেনাবাহিনীর কথা মতো চলেনি। সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছে। সেই সেনাবাহিনী ওয়ান ইলেভেন করে বিএনপিকে শুধু মাইনাস করে আওয়ামী লীগকে শুধু ক্ষমতায় আনেনি, বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছে। এবার বিএনপি সেনাবাহিনীর বিরুদ্ধে যেতে চায় না। তারা যদি সেনাবাহিনীর ফাঁদে পা না দেয় তাহলে এনসিপি বা জামায়াত ইসলাম যদি এই ফাঁদে পা দেয়? তাহলে কেউ না কেউ সেনাবাহিনীর সুবিধাটা নেবে। বিএনপি সেই সুযোগ মিস করতে চায় না।তিনি আরও বলেন, বিএনপি ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি তোলে। জুলাইয়ের ছাত্র মানে শুধু এনসিপির ছাত্র না। ছাত্র মানে ছাত্রদলও। জুলাইয়ে ছাত্র মানে সারা দেশের আপামর ছাত্র জনতা। আপনারা যদি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে এনসিপির ছাত্র উপদেষ্টা বলেন তাহলে উপদেষ্টা পরিষদের বিএনপির উপদেষ্টা আছে ৫ জন। তাদেরকেও পদত্যাগ করতে বলেন।এই সরকারে একজন স্যুটকেস গুছিয়ে বসে আছেন যিনি অপেক্ষা করছেন কখন ড. ইউনূস পদত্যাগ করলেই তিনি প্রধান উপদেষ্টা হবেন বলেও মন্তব্য করেন হাদী। তিনি বলেন, এনসিপির ভুল তিনটা। সেগুলো হলো-এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে, অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে এবং এই ঐক্য মূলত নষ্ট করেছে এনসিপি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কতা
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কতা

বি১-বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চাওয়া বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।আজ বুধবার (১৮ Read more

মেজর সিনহা হত্যা মামলা : আপিল শুনানি বুধবার
মেজর সিনহা হত্যা মামলা : আপিল শুনানি বুধবার

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি হবে। এ সিদ্ধান্ত Read more

তানজানিয়ায় নির্বাচনী সহিংসতায় ২ হাজারের বেশি মানুষ নিহত
তানজানিয়ায় নির্বাচনী সহিংসতায় ২ হাজারের বেশি মানুষ নিহত

আফ্রিকার দেশ তানজানিয়ায় নির্বাচনী সহিংসতায় মাত্র এক সপ্তাহে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিরোধীরা দাবি করেছেন। এসব হত্যাকাণ্ডের Read more

বাঘাইছড়িতে পৃথক অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় সিগারেট উদ্ধার
বাঘাইছড়িতে পৃথক অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় সিগারেট উদ্ধার

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী উগলছড়ি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।৩ জুন মঙ্গলবার রাত সাড়ে ১০টায় Read more

অজ্ঞান পার্টি সন্দেহে দুই ইরানি যুবককে গণধোলাই, থানায় মামলা
অজ্ঞান পার্টি সন্দেহে দুই ইরানি যুবককে গণধোলাই, থানায় মামলা

জেলার সলঙ্গায় থানার ভূইয়াগাতীতে অজ্ঞান পার্টি সন্দেহে দুই ইরানি যুবককে গণপিটুনির ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি Read more

তারেক রহমানের সঙ্গে দেশে আসছে পোষা বিড়াল ‘জেবু’
তারেক রহমানের সঙ্গে দেশে আসছে পোষা বিড়াল ‘জেবু’

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার আগমন ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন