নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে করা আপিলের নবম দিনের শুনানি শেষে আগামী ১১ নভেম্বর পর্যন্ত মামলাটির কার্যক্রম মুলতবি করেছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।এ দিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।শুনানিকালে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পেছনে যে যুক্তি দিয়েছিল আপিল বিভাগ, তা ছিল উদ্দেশ্যপ্রণোদিত। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় সমাজে এমনভাবে কুঠারাঘাত করেছে যা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। নষ্ট করে দেয়া হয়েছে সমাজব্যবস্থাকে। মৃত ব্যক্তিকে ভোটের সুযোগ করে দেয়া হয়েছিল।’তিনি জানান শুনানিকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান দিতে চায় আপিল বিভাগ।গেলো দেড় দশকে দেশের মানুষ শাসিতের পরিবর্তে শোষিত হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেলের। গুম খুন বিচার বহির্ভূত হত্যা ও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছে।এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল বিভাগের ২০২৪ সালের ২৭ আগস্ট প্রথম আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজন বিশিষ্ট ব্যক্তি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাঙ্গুনিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে একজন আটক
রাঙ্গুনিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে একজন আটক

রাঙ্গুনিয়ায় স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামীকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে গোপন Read more

মৌলভীবাজারে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আইনজীবী খুন
মৌলভীবাজারে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আইনজীবী খুন

মৌলভীবাজার শহরের গির্জাপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আইনজীবী সুজন মিয়া খুন হয়েছেন। রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভা Read more

সৌদির সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলায় ঈদের জামাত
সৌদির সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলায় ঈদের জামাত

সৌদির সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলা উপজেলায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিদের একটি অংশ প্রতি বছরের মতো এবারও একদিন Read more

‘আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না’: হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর
‘আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না’: হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই উত্তেজনার মধ্যে যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি Read more

ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে দিলো মেটা
ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে দিলো মেটা

সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছে মেটা। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত থেকে তার ফেসবুক অ্যাকাউন্ট দেখা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন