মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র সেন পারনেল বলেছেন, ইরানে চালানো ইসরায়েলের বিমান হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের জড়িত থাকার বিষয়টি সত্য নয়। খবর আল-জাজিরারাজনৈতিক বিশ্লেষক ও ওয়ার্ল্ড ইন্ডিপেনডেন্ট নিউজের সিইও হিসেবে দাবি করা ডমিনিক মাইকেল ত্রিপির এক্স পোস্টের জবাবে পারনেল এই প্রতিক্রিয়া জানিয়েছেন। ত্রিপি তার পোস্টে ইসরায়েলি চ্যানেল ১৪ এর উদ্ধৃতি দিয়ে ইরানের হামলায় মার্কিন বিমান জড়িত থাকার বিষয়টি জানায়। ইসরায়েলি এই চ্যানেলটি অতি জাতীয়তাবাদের জন্য ব্যাপক পরিচিত। যদিও কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা চ্যানেল ১৪ এর ওয়েবসাইটে ইরানে চালানো হামলায় মার্কিন যুদ্ধবিমানের কোনো সংশ্লিষ্টতার তথ্য খুঁজে পায়নি।পরবর্তীতে ত্রিপি কোনো ব্যাখ্যা ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স থেকে তার পোস্ট ডিলিট করে দেন। ট্রাম্প প্রশাসনের মুখপাত্র অ্যালেক্স ফাইফারও ত্রিপির পোস্টকে অস্বীকার করেছেন। তিনি বলেন, এটা সম্পূর্ণ ভুয়া তথ্য। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে বিএনপি মহাসচিব
আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে বিএনপি মহাসচিব

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন মারা গেছেন এবং ৫০ Read more

এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ
এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা দেশের ৯টি সাধারণ Read more

২৫ বছরেও শেকৃবিতে নিয়োগ হয় নি মনোরোগ চিকিৎসক
২৫ বছরেও শেকৃবিতে নিয়োগ হয় নি মনোরোগ চিকিৎসক

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৫ বছর পেরিয়ে গেলেও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) এখনও কোনো মনোরোগ চিকিৎসক (সাইকোলজিস্ট) বা কাউন্সিলিং সেন্টার নেই। দেশের Read more

সবজির বাজারে উত্তাপ, বেড়েছে মুরগির দামও
সবজির বাজারে উত্তাপ, বেড়েছে মুরগির দামও

রাজধানীর বাজারে কয়েক সপ্তাহ ধরেই চড়া সবজির দাম। এরমধ্যে মুরগির দাম আরও বেড়েছে। তবে ডিমের দাম কিছুটা কমেছে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) Read more

ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ
ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে Read more

ব্যবসায়ীদের ভরসা এখন মোংলা বন্দর
ব্যবসায়ীদের ভরসা এখন মোংলা বন্দর

চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানির ওপর ৪১ শতাংশ ট্যারিফ চার্জ বাড়ানো হলেও মোংলা বন্দর কর্তৃপক্ষ কোনো চার্জ বাড়ায়নি। আমদানি-রপ্তানিকারক ও বন্দর ব্যবহারকারীদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন