ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার(১২ মে) সকাল পৌনে ৭ টার সময় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের পিপুলবাড়ীয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন বেণীপুর বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করেন।সোমবার (১২ মে) রাত ৮ টার সময় মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেনীপুর বিওরির হাবিলদার মো. শাহীন মোল্লার নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৬১/১৮ নং হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়ীয়া গ্রামের রফিকুল ইসলামের আমবাগানের সামনে অভিযান চালায়। এ সময় রাস্তার উপর থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ৯ জন শিশু, ৩ জন নারী এবং ২ জন পুরুষ রয়েছেন।আটককৃতরা হলেন, নড়াইল জেলার মাদোপাশা গ্রামের রফিক মোল্লার স্ত্রী জাবেদা খাতুন (৩৭), তার মেয়ে ময়না খাতুন (১৩) ও খাদিজা খাতুন (৬), একই জেলার তেলকাটা গ্রামের আকবর সিকদারের ছেলে হাফিজুর রহমান (৩৭), তার ছেলে আরিফুল ইসলাম (১৫), সাকিবুল ইসলাম (১২), রাকিবুুল ইসলাম (৯) ও মেয়ে জোনাকি ইসলাম (৫), মহাজনপুর গ্রামের সাইফ খানের মেয়ে রেখা বেগম (৪৭), রেখা বেগমের ছেলে মিনাজ (১৫), তানভির (৯) ও তামিম (৭), খুলনা জেলার রাজাপুর গ্রামের সোহাগ শেখের মেয়ে জান্নাতুল (১৪) এবং বাগেরহাট জেলার পাঠামরা গ্রামের ওমর ফারুকের ছেলে হাবিবুল্লা (২৩)।আটককৃতরা বিভিন্ন সময় ভালো বেতনের চাকুরীর আশায় অবৈধ পথে সীমান্ত পার হয়ে ভারতে যান। আটককৃতদেরকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৫৯ কর্মকর্তা
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৫৯ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের ৫৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (০৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ Read more

মেহেরপুরে ভ্যাপসা গরমে হাসপাতালে বাড়ছে রোগী 
মেহেরপুরে ভ্যাপসা গরমে হাসপাতালে বাড়ছে রোগী 

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন। দিন যত যাচ্ছে তাপমাত্রা যেন ততই বাড়ছে। এর সাথে বাড়তে শুরু করেছে বিভিন্ন রোগ। প্রচন্ড গরমে Read more

গাজা ভূখণ্ড দখল করতে চায় ইসরায়েল: নেতানিয়াহু
গাজা ভূখণ্ড দখল করতে চায় ইসরায়েল: নেতানিয়াহু

ফিলিস্তিনের গাজা ভূখণ্ড দখল করতে চায় ইসরায়েল। এমনটাই জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাসের প্রভাবমুক্ত একটি ভবিষ্যৎ বেসামরিক Read more

নাগরিক নিরাপত্তা ও মৌলিক অধিকার: সংবিধানের আলোকে রাষ্ট্রের দায় ও ব্যর্থতার প্রশ্ন? 
নাগরিক নিরাপত্তা ও মৌলিক অধিকার: সংবিধানের আলোকে রাষ্ট্রের দায় ও ব্যর্থতার প্রশ্ন? 

একটি গণতান্ত্রিক রাষ্ট্রের বৈধতা নির্ভর করে তার নাগরিকদের জীবন, জানমাল ও মৌলিক অধিকার কতটা সুরক্ষিত তার ওপর। রাষ্ট্র কেবল শাসন Read more

দেশের দুই অঞ্চলে ঝড় হতে পারে, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
দেশের দুই অঞ্চলে ঝড় হতে পারে, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের দুই অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন