চুয়াডাঙ্গার জীবননগরে শত্রুতা করে প্রায় ৫২০ টি উচ্চ ফলনশীল জাতের পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (০৪ মে) দিবাগত রাতে জীবননগর উপজেলার ঘোষনগর গ্রামের মাঠে এমন ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক দুই ভাই ফারুক হোসেন (৩২) এবং শাহিন আহমেদ (৩১) বাঁকা গ্রামের পশ্চিম পাড়ার খয়বার মন্ডলের ছেলে। ফসলের এমন ক্ষয়ক্ষতির ঘটনায় ওই এলাকার কৃষকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, এক বছর আগে দুই বিঘা জমি ৫০ হাজার টাকার বিনিময়ে বাঁকা গ্রামের ইন্তাজ আলীর কাছ থেকে লিজ নেয় দুই ভাই। এরপর ওই জমিতে ৫২০ টি পেয়ারার চারা রোপন করেন তারা। গত এক বছর ধরে নিবিড় পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে বড় করে তোলেন। এবছর পেয়ারা গাছে ফুল ও ফল আসা শুরু হয়েছিলো। কিন্তু শত্রুতামূলকভাবে এক রাতেই সব গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা।ক্ষতিগ্রস্ত কৃষক ফারুক হোসেন জানান, আমি এক বছর আগে প্রায় তিন লক্ষ টাকা খরচ করে এই পেয়ারা বাগান তৈরি করেছি। এছাড়াও পেয়ারা গাছে এবছর ফুল ও ফল ধরতে শুরু করেছে। আমার সাথে ব্যক্তিগত কারো শত্রুতা নেই। এমনকি আমার জানা মতে আমি কারো ক্ষতি করিনি। তারপরও রাতে দুর্বৃত্তরা আমার পেয়ারা বাগানের সব গাছ কেটে দিল। আমার অনেক ক্ষতি হয়ে গেল। কয়েক লাখ টাকার ফল উৎপাদনের স্বপ্ন ছিল, সব শেষ হয়ে গেল।অপর ভাই কৃষক শাহিন আহমেদ জানান, অতি কষ্ট করে প্রতি বিঘা জমি ২৫ হাজার টাকার বিনিময়ে আমরা দুই ভাই লিজ নিয়ে পেয়ারা বাগান করেছি। গত এক বছর যাবত অক্লান্ত পরিশ্রম করেছি। যার ফলশ্রুতিতে বাগানে এ বছর প্রচুর পরিমাণে ফুল ও ফল আসে। কিন্তু রাতের আধারে শত্রুতামূলক আমাদের কষ্টে অর্জিত সকল পেয়ারা গাছ কেটে দিল। আমরা এ বিষয়ে জীবননগর থানায় অভিযোগ করেছি। আমরা চাই এর সুষ্ঠ তদন্তসহ দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।এ বিষয়ে জীবননগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, অভিযোগ পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইতালিতে প্রবাসীদের পিঠা উৎসব ও ঈদ পুনর্মিলনী
ইতালিতে প্রবাসীদের পিঠা উৎসব ও ঈদ পুনর্মিলনী

ইতালির ভিচেনজা শহরে প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব ও ঈদ পুনর্মিলনী। রোববার (২২ মার্চ) “ইতালি বাংলা পরিবার”-এর উদ্যোগে Read more

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের আজকের খেলা স্থগিত
খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের আজকের খেলা স্থগিত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি ম্যাচই স্থগিত করা হয়েছে। Read more

মাদারীপুরে অতিথি পাখি হত্যার দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড
মাদারীপুরে অতিথি পাখি হত্যার দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরের রাজৈর উপজেলায় দুটি অতিথি পাখি হত্যার অভিযোগে মো. রানা (৩০) নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ Read more

পাহেলগাম হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফুঁসছে বলিউড ইন্ডাস্ট্রি
পাহেলগাম হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফুঁসছে বলিউড ইন্ডাস্ট্রি

জম্মু ও কাশ্মীরের পাহেলগাম হত্যাকাণ্ডের ঘটনায় স্তব্ধ পুরো ভারত। গত মঙ্গলবার নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এই হামলায় Read more

এনসিএলের টি টোয়েন্টি ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৬ অক্টোবর )
এনসিএলের টি টোয়েন্টি ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৬ অক্টোবর )

আজ সোমবার (৬ অক্টোবর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। মেয়েদের বিশ্বকাপে রয়েছে একটি ম্যাচ, যেখানে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ Read more

আনোয়ারায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
আনোয়ারায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পানিতে ডুবে মো. ইয়াসিন (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন