চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী ও জীবননগর থানা পুলিশ যৌথ মাদকবিরোধী অভিযান চালিয়েছে। বুধবার (০৪ জুন) ভোর ৪ টার সময় জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামে এ অভিযান চালানো হয়।সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন এর নেতৃত্বে দু’ঘণ্টা মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, জীবননগর উপজেলার কালা গ্রামের মাঝের পাড়ার মৃত জাফর আলীর ছেলে সাদেক আলী (৫০), একই গ্রামের পশ্চিমপাড়ার আব্দুর সাত্তারের ছেলে মিজান হোসেন (৪৮), দক্ষিণপাড়ার মৃত হযরত আলীর ছেলে হামিদ ইসলাম (৫০) ও গাংপাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে বাবুল হোসেন (৩০)।জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, বুধবার ভোররাতে ধোপাখালী গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ৩ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করে জীবননগর থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃতদের নামে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদির আল্টিমেটামের পর ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা আমিরাতের
সৌদির আল্টিমেটামের পর ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা আমিরাতের

সৌদি আরবের আল্টিমেটামের পর ইয়েমেনে নিজেদের মিশন সমাপ্তির ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শিগগিরই ইয়েমেন থেকে সব সেনাদের প্রত্যাহার করে Read more

সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই দিয়াবাড়িতে হাট বাণিজ্য
সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই দিয়াবাড়িতে হাট বাণিজ্য

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক অস্থায়ী পশুর হাটের ইজারাদার এর নাম ঘোষণা না করলেও দ্বিতীয়বারের মতো উত্তরা দিয়াবাড়ি হাটের দখল Read more

ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকাসহ ১২ জেলায়
ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকাসহ ১২ জেলায়

ঢাকাসহ দেশের ১২ জেলায় ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার (২ মে) রাত ১টা পর্যন্ত দেশের Read more

নিজ বাসায় থাকার অধিকার ফিরে পেলেন তুরিন আফরোজের মা
নিজ বাসায় থাকার অধিকার ফিরে পেলেন তুরিন আফরোজের মা

ব্যারিস্টার তুরিন আফরোজের মা আজ থেকে তার নিজের বাসায় থাকতে পারবেন বলে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ সোমবার (৫ মে) এ Read more

১৫ দিন ধরে ভিসি শুন্য পাবিপ্রবি
১৫ দিন ধরে ভিসি শুন্য পাবিপ্রবি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য শুন্য রয়েছে ১৫দিন ধরে। এতে প্রশাসনিক কার্যক্রমে দেখা দিয়েছে নানা সংকট, নেমে এসেছে স্থবিরতা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন