চুয়াডাঙ্গার জীবননগরে অধিক লাভের আশায় মুখী কচু চাষ করে এখন লোকসান গুনতে হচ্ছে চাষিদের। ব্যয়বহুল এ চাষে কৃষকদের বিঘা প্রতি ৪০-৪৫ হাজার টাকা বিনিয়োগ করতে হয়েছে। কচুর সঠিক বাজার মূল্য না থাকায় এখন পুঁজি হারানোর শঙ্কায় আছেন চাষিরা। গত বছর কচুর দাম বেশি পাওয়ায় এবার অনেক চাষি ঝুঁকেছিলেন কচু চাষে।জীবননগর উপজেলার উথলী, আন্দুলবাড়ীয়া, রায়পুর, হাসাদাহ, বাঁকা, মনোরপুর ও সীমান্ত এলাকার ফসলি জমি ঘুরে দেখা গেছে, এবার বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে বেশিরভাগ জমির কচুর পাতাগুলো নষ্ট হয়ে গেছে। পানিতে ভাসছে নিচু জমিতে চাষ করা মুখী কচু। দাম বেশি পাওয়ার আশায় অনেকে এখনো কচু বিক্রি না করে রেখে দিয়েছেন। কেউ আবার কচু তুলে খুচরা বিক্রি করছেন।একাধিক কৃষকের সাথে কথা বলে জানা গেছে, মুখী কচু চাষে অন্যান্য চাষ ছাড়াও উৎপাদন খরচ বেশি এবং সময়ও বেশি লাগে। খুব ভালো মানের কচু হলে বর্তমানে বিঘা প্রতি ৫৫ থেকে ৬০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। কিছু কচু বিঘা প্রতি ৫০ হাজার টাকার কমে বিক্রি হচ্ছে। বিঘা প্রতি ৮০ হাজার টাকার নিচে বিক্রি করলে তাদের পুঁজি হারাতে হবে বলে জানিয়েছেন।জীবননগর উপজেলার সুবোলপুর গ্রামের কচু চাষি আব্দুস ছাত্তার বলেন, ‘৪০ শতক জমিতে কচু চাষ করে ৬০ হাজার টাকা খরচ করেছি। আবার জমির মালিককে লিজের জন্য দিতে হবে ২০ হাজার টাকা। এক মাস আগে খর্দ্দের ১ লাখ টাকা দাম বলেছিলো। আমার টার্গেট ছিলো ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করবো। কিন্তু এখন দাম বলছে মাত্র ৬০ হাজার টাকা। এই টাকায় কচু বিক্রি করলে সারের দোকানের বাকি ও জমি লিজের টাকা দিয়ে আমার কিছুই পুঁজি থাকবে না।’উথলী গ্রামের তরুণ চাষি কৌশিক রহমান বলেন, ‘দেড় বিঘা জমিতে কচু চাষ করেছি। জমির অর্ধেক কচু পানিতে ডুবে গেছে। উঁচু জমিতে কিছু কচু আছে, সেগুলোও অতি বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। মাটির নিচ থেকে কচু তুলে বাজারজাত করতে অনেক শ্রমিকের প্রয়োজন হবে। বাজারে পাইকারি প্রতি কেজি কচু ২৫ টাকা থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এই দামে কচু বিক্রি করলে শ্রমিকদের খরচ পরিশোধ করলে টাকা শেষ হয়ে যাবে। বৃষ্টিতে ২ বিঘা অন্যান্য ফসল ডুবে গেছে। সব মিলিয়ে ১ লাখ টাকা লোকসান হবে।’লাবু মল্লিক নামে আরেক কচু চাষি বলেন, ‘কচু চাষে অনেক খরচ। জমিতে একদিন পরপর সেচ দিতে হয়। এই চাষে অনেক সার দেওয়া লাগে। আবার অনেক শ্রমিক খরচ হয়। গতবার এক বিঘা জমিতে কচু চাষ করে এক লাখ টাকায় বিক্রি করেছিলাম। কিন্তু এবার দাম বলছে তার অর্ধেক। কচু বিক্রি করার উপযুক্ত হয়ে গেলেও সঠিক বাজারমূল্য না থাকায় বিক্রি করছি না।’কচু ব্যবসায়ীরা বলছেন, ‘এবার বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে কচুর চাহিদা কমে গেছে। এছাড়াও বাজারে আলুর দাম কম থাকার কারণে কচু ছাড়া মানুষ আলু বেশি খাচ্ছে। তবে বৃষ্টি কমার সাথে সাথে কচুর দাম কিছুটা উঠতে শুরু করেছে।’জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, ‘চলতি বছরে জীবননগরে মুখী কচুর আবাদ হয়েছে ৬৩ হেক্টর জমিতে। ফলন আশা করছি। বিঘা প্রতি ৯০ থেকে ১০০ মন করে হবে।’তিনি বলেন, ‘এ বছর সব সবজিরই দাম কম। এ কারণে কৃষকদের আশানুরূপ লাভ হচ্ছে না। এছাড়া শ্রমিকসহ অন্যান্য সব উপকরণের দাম বেশি। আর কৃষকরা বেশি ফলনের আশায় জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করছেন। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে এবং জমির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে। এ কারণে কৃষকদেরকে জমিতে পরিমিত সার ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভেনেজুয়েলাকে আবারও ধনী করে তুলছি: ডোনাল্ড ট্রাম্প
ভেনেজুয়েলাকে আবারও ধনী করে তুলছি: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ভেনেজুয়েলাকে আবার ‘ধনী ও নিরাপদ’ করে তুলছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বক্তব্যে তিনি বলেন, Read more

তামিমকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক
তামিমকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবালের মন্তব্যের পর বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম তাকে ‘ভারতীয় Read more

যুক্তরাজ্যে ইহুদিদের উপাসনালয়ে হামলা
যুক্তরাজ্যে ইহুদিদের উপাসনালয়ে হামলা

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি ইহুদি উপাসনালয়ে ছুরি হামলা হয়েছে। বৃহস্পতিবার (০২ অক্টোবর) ক্রাম্পসলের সিনাগগে এ হামলার ঘটনা ঘটে।ম্যানচেস্টারের মেয়র বার্নহাম সংবাদমাধ্যম Read more

পুঠিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
পুঠিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিবপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৯৭ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১৬ Read more

সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও গুলিসহ আটক ২
সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও গুলিসহ আটক ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও তাজা গুলিসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটকদের দেহ তল্লাশি করে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৩ Read more

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানের মৃত্যু
বিরামপুরে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানের মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে মোটরসাইকেল থেকে পড়ে কোহিনুর বেগম (২৭) ও তার ছেলে রিশাত কাইফ (২ মাস) শিশু সন্তানের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন