পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত মানবিক সহায়তা পেয়েছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ২১৩টি অসচ্ছল পরিবার। বুধবার (১৮মার্চ) সকাল ১১টার দিকে জীবননগর উপজেলা অডিটোরিয়ামে এই সহায়তা বিতরণ করা হয়।জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর আনন্দ ও ভাগাভাগির উৎসব। সমাজের অসচ্ছল মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হচ্ছে। সমাজের কোনো মানুষ কষ্টে থাকবে না—এই অঙ্গীকার নিয়ে আমরা কাজ করছি। সবাইকে সঙ্গে নিয়েই আমরা একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব।” তিনি আরও আশ্বাস দেন যে, এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।সহায়তা নিতে আসা উপকারভোগীদের মধ্যে সীমান্ত ইউনিয়নের বাসিন্দা সালেহা বানু বলেন, “আমরা গরিব মানুষ, ঈদের সময় একটু ভালোভাবে চলার চিন্তা থাকে। এই সহায়তা পেয়ে আমাদের অনেক উপকার হলো।” আরেক উপকারভোগী আব্দুল গফুর বলেন, “বর্তমান বাজার পরিস্থিতিতে আমাদের মতো নিম্নআয়ের মানুষের জন্য এই সহায়তা অনেক বড় পাওয়া। এজন্য আমরা চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাই।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির সাজেদুর রহমান, থানা সেক্রেটারি মাহফুজুর রহমান ও শওকত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকরির সুযোগ দিচ্ছে ইউনাইটেড ফাইন্যান্স
চাকরির সুযোগ দিচ্ছে ইউনাইটেড ফাইন্যান্স

শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডে ‘ল অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে Read more

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৬ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৬ জনের

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি Read more

জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক মহিলা দাখিল মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৩০ হাজার Read more

মাইলস্টোন ট্রাজেডি: মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন আরও এক শিক্ষিকা
মাইলস্টোন ট্রাজেডি: মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন আরও এক শিক্ষিকা

মাইলস্টোন ট্রাজেডি: মৃত্যুর সঙ্গে লড়াই করে মানলেন আরও এক শিক্ষিকাঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় Read more

হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?
হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক Read more

সারাদেশে ‘রেল ব্লকেড’ ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
সারাদেশে ‘রেল ব্লকেড’ ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই সঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন