চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কুলতলা গ্রামে পাখি ভ্যান থেকে পড়ে সামেনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১ টার দিকে কুলতলা মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর এই দুর্ঘটনা ঘটে।নিহত সামেনা খাতুন একই গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী। তার স্বামী আব্দুর রহমানও গত দুই মাস আগে মারা যান। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।জানা গেছে, সামেনা খাতুনসহ তিনজন মহিলা সকাল ১১ টার দিকে কুলতলা গ্রাম থেকে পাখি ভ্যানে করে আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পাখি ভ্যানটি কুলতলা মসজিদের নিকট পৌঁছালে একটি ছোট বাচ্চা হঠাৎ করেই ভ্যানের সামনে চলে আসে।ভ্যানচালক বাচ্চাটিকে বাঁচাতে গেলে ভ্যানটি উল্টিয়ে যায়। এতে ভ্যানচালকসহ ভ্যানে থাকা যাত্রীরা রাস্তায় পড়ে মারাত্মকভাবে আহত হন।এদিকে সামেনা খাতুনের মাথা রাস্তায় পড়লে তিনি অজ্ঞান হয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর শুনেছি। পাখি ভ্যান থেকে পড়ে গৃহবধূ সামেনা খাতুনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিষয়টি তদন্তপূর্বক পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তেহরানে মোসাদের গোপন ড্রোন কারখানা শনাক্ত
তেহরানে মোসাদের গোপন ড্রোন কারখানা শনাক্ত

ইরানের নিরাপত্তা বাহিনী রাজধানী তেহরানের উপকণ্ঠে একটি তিনতলা বাড়িতে অভিযান চালিয়ে একটি গোপন ড্রোন এবং বিস্ফোরক তৈরির কারখানার খোঁজ পেয়েছে, Read more

মাদারীপুরে চার খুনের ঘটনায় কৃষক দলের নেতা শাহজাহানসহ গ্রেপ্তার ২
মাদারীপুরে চার খুনের ঘটনায় কৃষক দলের নেতা শাহজাহানসহ গ্রেপ্তার ২

মাদারীপুরে আলোচিত চার খুনের ঘটনায় অন্যতম আসামি জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাঁর Read more

ত্রিশাল পৌরসভায় এক রাতে ৭ গরু চুরি, আতঙ্কে খামারিরা
ত্রিশাল পৌরসভায় এক রাতে ৭ গরু চুরি, আতঙ্কে খামারিরা

ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকায় আশঙ্কাজনক হারে বেড়েছে গরু চুরির উপদ্রব। পৌরসভার পৃথক দুটি ওয়ার্ড থেকে এক রাতে সাতটি গরু চুরি Read more

৪ উইকেটে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
৪ উইকেটে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

দেড়শ রান তাড়া করতে নেমে ওপেনিং জুটি করল তিন অঙ্কের রান, জয়টাকে তো তখন নিশ্চিতই মনে হচ্ছিল! এরপরই অ্যান্টি ক্লাইম্যাক্স। Read more

ভারতে ফের ভেঙে পড়ল যুদ্ধবিমান, পাইলট নিহত
ভারতে ফের ভেঙে পড়ল যুদ্ধবিমান, পাইলট নিহত

ভারতের রাজস্থানের চুরু জেলার ভানুদা গ্রামে বিমানবাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ২ জন Read more

বরিশালে পরিবহনের চাঁকায় পিষ্ট হয়ে বিএম কলেজের ছাত্র নিহত
বরিশালে পরিবহনের চাঁকায় পিষ্ট হয়ে বিএম কলেজের ছাত্র নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকার সাজু পাম্পের সামনে অন্তরা পরিবহনের চাঁকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত ও একজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন