জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে করা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। একই সঙ্গে তার ব্যাংক হিসাব ও জব্দকৃত সম্পদ অবমুক্তের আবেদনও প্রত্যাখ্যান করা হয়েছে।আজ সোমবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বলেন, আসামিপক্ষের আইনজীবী জামিনের পাশাপাশি স্থগিত করা ব্যাংক হিসাব এবং জব্দ করা সম্পত্তি অবমুক্ত করার আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত সবগুলো আবেদনই খারিজ করে দেন।এর আগে, চলতি বছরের ৭ জানুয়ারি একই আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে জিয়াউল আহসানকে এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।মামলার অভিযোগ অনুযায়ী, সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া এই সাবেক কর্মকর্তা তার বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ প্রায় ২২ কোটি ২৭ লাখ টাকার সম্পদ গড়ে তোলেন। এছাড়া বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত নির্দেশনা লঙ্ঘন করে নিজের হিসাবে ৫৫ হাজার মার্কিন ডলার জমা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।অভিযোগে আরও বলা হয়, তার নামে থাকা একাধিক ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। এসব অর্থ স্ত্রীর সহযোগিতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে অর্জিত ক্ষমতার অপব্যবহার করে তিনি দুর্নীতি দমন কমিশন আইন, দণ্ডবিধি এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়। গত বছরের ২৩ জানুয়ারি দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধুমতি নদীর ভয়াবহ ভাঙন, হুমকির মুখে ৫ গ্রাম
মধুমতি নদীর ভয়াবহ ভাঙন, হুমকির মুখে ৫ গ্রাম

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ মধুমতি নদীর ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে। এতে প্রতিদিন নদীগর্ভে বিলীন Read more

আরব আমিরাতের বিপক্ষে হারল ওমান
আরব আমিরাতের বিপক্ষে হারল ওমান

ওমানকে ৪২ রানে পরাজিত করল সংযুক্ত আরব আমিরাত। আগে ব্যাট করে আরব আমিরাত সংগ্রহ করে ১৭২ রান। জবাবে ওমান অলআউট Read more

সিংড়ায় ছাত্রলীগ-আ’লীগের নেতাদের বিরুদ্ধে ভাংচুর লুটপাটের অভিযোগ
সিংড়ায় ছাত্রলীগ-আ’লীগের নেতাদের বিরুদ্ধে ভাংচুর লুটপাটের অভিযোগ

নাটোরের সিংড়ায় বিএনপির নেতার ডাকা সালিশে যাওয়ার জেরে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাদের হামলায় শফিকুল ইসলাম ও রহেদ আলী নামে দুইজনের Read more

মোবারকগঞ্জ চিনিকলে প্রতি কেজিতে লোকসান ৪১৭ টাকা
মোবারকগঞ্জ চিনিকলে প্রতি কেজিতে লোকসান ৪১৭ টাকা

এক কেজি চিনি উৎপাদনে খরচ ৫৪২ টাকা। বিক্রি করা হয় ১২৫ টাকায়। এ হিসাবে প্রতি কেজিতে লোকসান ৪১৭ টাকা। এভাবে Read more

বকশীগঞ্জে রোপা আমন ধান বিনষ্ট ও মারধরের অভিযোগ
বকশীগঞ্জে রোপা আমন ধান বিনষ্ট ও মারধরের অভিযোগ

বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দরিদ্র কৃষাণীর ৬ শতক জমির রোপা আমন ধান টেনে তুলে বিনষ্ট করার অভিযোগ উঠেছে প্রভাবশালী Read more

বিএনপির ফাঁকা রাখা ৬৩টি আসনে প্রার্থী হচ্ছেন কারা?
বিএনপির ফাঁকা রাখা ৬৩টি আসনে প্রার্থী হচ্ছেন কারা?

সোমবার রাতে প্রার্থী তালিকা ঘোষণার পর ফাঁকা আসনগুলোতে কারা মনোনয়ন পাচ্ছে সেটি নিয়েও নানা আলোচনা চলছে রাজনীতিতে। ওই আসনগুলোর মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন