রাজধানীতে গণ অধিকার পরিষদের মিছিলে হামলার ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে প্রধান আসামি করে মামলা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রমনা মডেল থানায় এ মামলা করা হয়। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি বাদী হয়ে মামলাটি করেন।জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও দলটির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনসহ মোট ১৮ জনকে মূল আসামি করে মামলাটি করা হয়েছে। এছাড়াও, শতাধিক অজ্ঞাতনামা নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়।এর আগে, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ ঘটনায় আহত হন দলটির বেশ কয়েকজন নেতাকর্মীও।এরপর থেকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) এবং এরপর কেবিনে ভর্তি থাকেন নুর। ১৮ দিন পর গত সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢামেক হাসপাতাল থেকে ছাড়া পান ডাকসুর সাবেক ভিপি নুর।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জ-১ আসনে দুজনের মনোনয়নপত্র বাতিল
মুন্সিগঞ্জ-১ আসনে দুজনের মনোনয়নপত্র বাতিল

মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান–শ্রীনগর) আসনে দুই স্বতন্ত্র প্রার্থী মীর সরফত আলী সপু ও আলহাজ মমিন আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।বৃহস্পতিবার সকালে জেলা Read more

‘আলোচিত’ বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেপ্তার
‘আলোচিত’ বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেপ্তার

অবশেষে গ্রেপ্তার হলেন ‘আলোচিত’ বাংলাদেশি পর্ন-তারকা দম্পতি বৃষ্টি ও আজিম। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে Read more

৪১ হাজার ৬২৭ শিক্ষক নিয়োগের সুপারিশ
৪১ হাজার ৬২৭ শিক্ষক নিয়োগের সুপারিশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ-মাদরাসা) এমপিওভুক্ত শূন্যপদে শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে Read more

কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়, খুলে দেয়া হবে জলকপাট
কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়, খুলে দেয়া হবে জলকপাট

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির লেভেল রবিবার সন্ধ্যা ৬ টায় ১০৭ ফুট এমএসএল হওয়ায়, আগামীকাল সোমবার বিকেল ৩ টায় কাপ্তাই বাঁধের Read more

৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার
৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার

৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।আজ রবিবার (২১ সেপ্টেম্বর) এ তিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন