প্রতি বছর সোয়া কোটি টাকার বেশি রাজস্ব আয় হয় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সূর্যনগরের নঈম মিয়ার বাজার থেকে। অথচ বাজারটির গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত সেড ঘরটি দীর্ঘ পাঁচ বছরেও উদ্বোধন না হওয়ায় এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড় ও মাদকসেবীদের আড্ডাস্থলে।সরজমিনে গিয়ে দেখা গেছে, জামালপুর জেলার শত বছরের পুরনো হাট বকশীগঞ্জের সূর্যনগর নঈম মিয়ার বাজার। এই বাজারের নাম ডাক জেলার গণ্ডি পেরিয়ে রয়েছে দেশব্যাপী। বাজারটির ব্যাপক নাম ডাক থাকলেও শত বছর পেরোলেও তেমন উন্নয়ন হয়নি গ্রামীণ এই বাজারটিতে। প্রতি বছর প্রায় সোয়া কোটি টাকা রাজস্ব আয় হলেও উন্নয়ন বঞ্চিত রয়েছে নঈম মিয়ার বাজারে।জানা যায়, এলজিইডির ২০১৯-২০২০ অর্থ বছরে “দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন” প্রকল্পের আওতায় ২০১৯ সালে বাজার আধুনিকীকরণ ও বাজার উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লাবনী এন্টারপ্রাইজের বরাদ্দ দিয়ে এক কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় দ্বিতল ভবন। এরপর ২০২০ সালের শেষের দিকে সম্পন্ন হয় ভবনটির নির্মাণ কাজ। ভবনটির নিচে মাছ বাজারের সেড এবং দ্বিতীয় তলায় ব্যবসায়ীদের জন্য ৯টি কক্ষ নির্মাণ করা হয়। তবে ভবনটি নির্মাণের ৫ বছর পার হলেও এখন পর্যন্ত উদ্বোধন হয়নি। নির্মাণের পর ওই ভবনের নিচের শেডটিতে মাছ ব্যবসায়ীদের বসার কথা থাকলেও বর্তমানে স্থানীয় শুটকি ব্যবসায়ীরা দখল করে রেখেছেন। দ্বিতীয় তলায় ৯টি দোকানের কক্ষ এখনো বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। ব্যবহার হচ্ছে না আধুনিক মানের টয়লেট ও অন্যান্য সরঞ্জামাদি।মাছ ব্যবসায়ীদের দাবি, ভবনটি উদ্বোধন হলেই তারা বসতে পারবেন এবং নিয়ম অনুযায়ী ব্যবসা করতে পারবেন। কিন্তু সময়মতো ভবনটির কার্যক্রম চালু না হওয়ায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে ভবনটি। সপ্তাহে শনিবার ও মঙ্গলবার হাটবার হলেও প্রতিনিয়ত ময়লা আবর্জনা রাখায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে ভবনটির দ্বিতীয় তলা। ময়লার স্তূপ রাখায় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন অন্যান্য ব্যবসায়ীরা।ব্যবসায়ীদের অভিযোগ, ভবন নির্মাণের পর এলজিইডির তদারকি না থাকায় অযত্নে অবহেলায় পড়ে রয়েছে ভবনটি। এরই মধ্যে ভবনের সোলার প্যানেল, ব্যাটারি ও গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি চুরি হয়েছে। তাছাড়া রাত হলেই ভবনটিতে বসে মাদকের আড্ডা।বাজারের মাছ ব্যবসায়ীরা অভিযোগ, গ্রামীণ হাট বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের এই ভবনটি নির্মাণের পর স্থানীয় এলজিইডি আর কোনো খোঁজ নেয়নি এবং উদ্বোধনের কোনো উদ্যোগ নেয়নি। ফলে মাছ ব্যবসায়ীদের পরিবর্তে শুটকি ব্যবসায়ীরা দখল করে রেখেছে। এছাড়াও দ্বিতীয় তলার কক্ষগুলো ব্যবসায়ীদের বরাদ্দ না দেওয়ায় নির্মাণের সার্থকতা হারিয়েছে ভবনটি। তাই তারা বলেন, দ্রুত ভবনটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা প্রয়োজন।তবে উপজেলা প্রশাসন শিগগিরই ভবনটির উদ্বোধন ও কার্যক্রম চালু করার আশ্বাস দিয়েছেন।বকশীগঞ্জ এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক বলেন, ‘গ্রামীণ বাজার অবকাঠামো প্রকল্পের আওতায় ভবনটি নির্মাণ করা হয়েছে। আমরা অনেকবার ভবনটি চালুর উদ্যোগ নিলেও বিভিন্ন কারণে দোকানঘরগুলো বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। তাই ইউএনওর সাথে আলোচনা করে ভবনটির কক্ষগুলো বরাদ্দ দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে।’বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, ‘নঈম মিয়ার বাজারের এই ভবনটি কেন ব্যবহার হচ্ছে না তা বের করার চেষ্টা করছি। এটা এখনো চালু হয়নি, এটা আমার জানা ছিল না। ব্যবসায়ীরা যাতে সঠিকভাবে ব্যবসা করতে পারে, সেই ব্যবস্থা নেওয়া হবে। খুব দ্রুত সময়ের মধ্যে ভবনটির কার্যক্রম চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যবসায়ীদের জন্য বরাদ্দকৃত কক্ষগুলো বরাদ্দ দেওয়া হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন
গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন

গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন ((ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকেল ৫টা ১০মিনিটে রাজধানীর স্কয়ার  হাসপাতালে Read more

টাঙ্গাইলে প্রথম দিনে এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি ৬১ শিক্ষার্থী
টাঙ্গাইলে প্রথম দিনে এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি ৬১ শিক্ষার্থী

সারাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৪ হাজার ৯৮৮জন শিক্ষার্থী। তবে ৬১জন শিক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয়নি। Read more

পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

বাড়ির উঠানে পাকা রাস্তার পশ্চিম পাশে খেলা করছিল দেড় বছর বয়সী শিশু আল মুনতাসির। খেলার ফাঁকে রাস্তার পূর্ব পাশে এসে Read more

নারায়ণগঞ্জ থেকে চুরি হওয়া ট্রাক ভাঙ্গারী করার সময় পার্বতীপুরে আটক
নারায়ণগঞ্জ থেকে চুরি হওয়া ট্রাক ভাঙ্গারী করার সময় পার্বতীপুরে আটক

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে চুরি হওয়া একটি ট্রাক দিনাজপুরের পার্বতীপুরে এনে কেটে ভাঙ্গারী করার সময় হাতে-নাতে আটক করা হয়েছে চালক Read more

সিরাজদিখানে এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত
সিরাজদিখানে এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান অংশে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন