জামালপুরের বকশীগঞ্জে গত কয়েক দিনে অর্ধশতাধিক বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ। এছাড়াও মুন্দিপাড়া ব্রীজের মাথা থেকে মাটি সড়ে যাওয়ায় দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যে কোন সময় ভেঙে পড়তে পারে ব্রীজটি। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। জানা গেছে, গত কয়েক দিনের টানা ভারী বর্ষণের ফলে বেড়েছে নদ-নদীর পানি। তীব্র স্রোতে বেড়েছে ভাঙন। প্রতিদিন ভাঙছে বসতভিটা, ফসলি জমি। নিলাক্ষিয়া, মেরুরচর ও সাধুরপাড়া ইউনিয়নের প্রায় ৫০টি বসতবাড়ি নদী গর্ভে চলে গেছে। মেরুরচর ইউনিয়নের নতুন মুন্দী পাড়া গ্রামের বিদ্যুৎ মিয়া, সুন্দর আলী, জুয়েল মিয়া, ঘুঘরাকান্দি এলাকার ফকির আলী, গামা শেখ, সাধুরপাড়া ইউনিয়নের আইড়মারী এলাকার হাসর আলী সহ প্রায় অর্ধ শতাধিক মানুষের বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়াও ঘুঘরাকান্দি বাজার মসজিদটি ভেঙ্গে গেছে। আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন নদীপাড়ের মানুষগুলো। অনেকেই ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন। বৃহস্পতিবার নদীভাঙন এলাকা পরিদর্শন করেছেন মেরুরচর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু। সংশ্নিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত নদীভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।ভাঙনে ক্ষতিগ্রস্থ জুয়েল মিয়া বলেন, এর আগেও বেশ কয়েকবার নদী ভাঙনের শিকার হয়েছেন। এবার তীব্র ভাঙনে বাড়িঘর নদী গর্ভে চলে গেছে। এখানকার ক্ষতিগ্রস্থ মানুষ অতি দরিদ্র্র কৃষক। তাদের অনেকের নতুন করে ঘর তোলার সামর্থ্য নেই। ঘুঘরাকান্দি এলাকার ভাঙনে ক্ষতিগ্রস্থ ফকির আলী, গামা শেখ, হাসেম আলী, মকবুল শেখ বলেন, তাদের সবাই কমবেশি ভাঙনের শিকার। ভাঙনে সহায় সম্বল বলতে যা ছিল, তার সব শেষ হয়ে গেছে। ফসলি জমিও নদীতে চলে যাচ্ছে। বারবার আবেদন করা হলেও ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাদের।মেরুরচর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু বলেন, নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। ভাঙনে ক্ষতিগ্রস্থদের তালিকা করা হচ্ছে। তাদের সব ধরনের সহযোগীতা করা হবে।  বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ রানা জানান, মুন্দিপাড়া ব্রীজটির এপ্রোচ ধসে যাওয়ার খবর পেয়েই সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চলাচলের জন্য আরেকটি সাকোর ব্যবস্থা করা হবে জানিয়ে তিনি আরো বলেন, ইতোমধ্যে নদীভাঙনে যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের তালিকা হচ্ছে,প্রয়োজনীয় সহযোগীতা করা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান!
২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান!

চলতি মাসের ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি Read more

চট্টগ্রাম চিড়িয়াখানার অস্বচ্ছ ব্যয়, অভিযোগের তীরে জেলা প্রশাসক!
চট্টগ্রাম চিড়িয়াখানার অস্বচ্ছ ব্যয়, অভিযোগের তীরে জেলা প্রশাসক!

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র এবং জীববৈচিত্র্যের ক্ষুদ্র ভাণ্ডার চট্টগ্রাম চিড়িয়াখানা আজ নানা প্রশ্নবিদ্ধ কার্যক্রমের জন্য সমালোচনার কেন্দ্রবিন্দুতে। দেশের দ্বিতীয় বৃহত্তম Read more

রাত হলেই দপদপিয়া সেতুটি হয়ে ওঠে ‘ভূতের রাজ্য’
রাত হলেই দপদপিয়া সেতুটি হয়ে ওঠে ‘ভূতের রাজ্য’

দীর্ঘ দিন ধরে রাতে জ্বলছে না বরিশালের কীর্তনখোলা নদীর ওপর নির্মিত দপদপিয়া সেতুর বৈদ্যুতিক বাতিগুলো। ফলে সন্ধ্যার পর থেকে অন্ধকারে Read more

শিবিরের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তিন প্রার্থীর
শিবিরের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তিন প্রার্থীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন তিনজন সহসভাপতি (ভিপি) প্রার্থী। এসব অভিযোগে Read more

চোখের সামনে মা-বাবা, ভাই-বোনের পাশাপাশি ৪ কবর
চোখের সামনে মা-বাবা, ভাই-বোনের পাশাপাশি ৪ কবর

তিন ভাই ও এক বোনের পরিবারে সাত বছরের সাহেদ আশরাফ ছিল সবার ছোট। ছিল সবার আদরের। দুর্ঘটনায় মা, বাবা ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন