চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও’য়ের নেতৃত্বে ১৫০ ব্যবসায়ী প্রতিনিধি দল আগামী ৩১ মে ঢাকায় আসছেন। এই সফরের মধ্যে দিয়ে বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চীনা  বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও’য়ের নেতৃত্বে ১৫০ ব্যবসায়ী প্রতিনিধি দল আগামী ৩১ মে থেকে ২ জুন  ঢাকা সফর করবেন। প্রতিনিধি দল ঢাকা সফরকালে বিডা আয়োজিত এক  সেমিনারে যোগ দেবেন। এ ছাড়া জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকে যোগ দেবে প্রতিনিধি দল। একইসঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি ইকোনমিক জোন পরিদর্শন করবে তারা।চীনা প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাণিজ্য উপদেষ্টা  শেখ বশীরউদ্দীন ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চীনা প্রতিনিধি দল ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়টি প্রাধান্য পাবে। এই সফরের মধ্যে দিয়ে বাংলাদেশে চীনা বাণিজ্য ও বিনিয়োগ আরো বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।চীনা প্রতিনিধি দলের ঢাকা সফর নিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চীনা প্রতিনিধি দল  বাংলাদেশ সফরকালে উভয় পক্ষ একটি বাণিজ্য ও বিনিয়োগ বিনিময় অনুষ্ঠানের যৌথ আয়োজন করবে। সেখানে শত শত চীনা এবং বাংলাদেশি উদ্যোগ অংশগ্রহণ এবং আরও সহযোগিতার সুযোগ অন্বেষণ করবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান যুদ্ধ মানবজাতির জন্য কলঙ্ক: পোপ লিও
ইরান যুদ্ধ মানবজাতির জন্য কলঙ্ক: পোপ লিও

ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে সাপ্তাহিক প্রার্থনা সভায় পোপ লিও মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধকে পুরো মানবজাতির জন্য একটি কলঙ্ক এবং ঈশ্বরের কাছে Read more

নড়াইলে সরকারি গাছ বিক্রির অভিযোগে মামলা
নড়াইলে সরকারি গাছ বিক্রির অভিযোগে মামলা

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের শাহাবাদে সড়কের পাশে সরকারি গাছ চুরি করে বিক্রির অভিযোগে মামলায় হয়েছে। গতকাল বুধবার রাতে শাহাবাদ Read more

ঢাকা–টাঙ্গাইল–যমুনা মহাসড়কে ৩০ কিমি ধীরগতি
ঢাকা–টাঙ্গাইল–যমুনা মহাসড়কে ৩০ কিমি ধীরগতি

ঈদ আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগ করে নিতে নাড়ির টানে ঘরমুখো হয়েছে লাখ লাখ মানুষ। ফলে যাত্রীবাহী গাড়ির চাপ বেড়েছে দেশের Read more

দেরিতে নির্বাচন চায় না জামায়াত: শফিকুর রহমান
দেরিতে নির্বাচন চায় না জামায়াত: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচন দেরিতে হোক জামায়াতে ইসলামী সেটা চায় না। বাংলাদেশকে সুশৃঙ্খল অবস্থায় Read more

কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন পলক
কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন পলক

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রাজধানীর যাত্রাবাড়ী থানার ২ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (৯ জুলাই) শুনানি শেষে ঢাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন