মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি পিছিয়েছে। আগামী ৬ মে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২২ এপ্রিল) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।এর আগে, সোমবার (২১ এপ্রিল) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। আদালতে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির জন্য আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও আইনজীবী শিশির মনির। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।গত ২৬ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। একইসঙ্গে আগামী ২ সপ্তাহের মধ্যে আসামিপক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়।মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এটিএম আজহারুল ইসলামের রিভিউ মঞ্জুর করে প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। মানবতাবিরোধী অপরাধের এটিই প্রথম কোনো মামলা যে মামলায় রিভিউ থেকে মূল আপিল শুনানির অনুমতি দিলেন আদালত।উল্লেখ্য, একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরবর্তীতে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আবেদন করেন এ টি এম আজহারুল ইসলাম।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
Slot Gacor Dari Perspektif Profesional: Memahami Probabilitas, Varians, Dan Ekspektasi Dalam Permainan
Slot Gacor Dari Perspektif Profesional: Memahami Probabilitas, Varians, Dan Ekspektasi Dalam Permainan

Istilah slot gacor dapat terdengar sederhana ketika digunakan dalam percakapan sehari-hari. Namun, jika dilihat melalui konsep probabilitas, varians, dan ekspektasi, Read more

পুতিনের সঙ্গে বৈঠক ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে: ট্রাম্প
পুতিনের সঙ্গে বৈঠক ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের বৈঠক Read more

৩ দিন বন্ধ থাকার পর ভোলার ১০টি নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু
৩ দিন বন্ধ থাকার পর ভোলার ১০টি নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু

টানা ৩ দিন লঞ্চ চলাচল বন্ধ থাকার পর ভোলার ১০টি নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে Read more

একযোগে পাবিপ্রবির ৭ প্রশাসনিক পদে রদবদল
একযোগে পাবিপ্রবির ৭ প্রশাসনিক পদে রদবদল

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) একযোগে সাতটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে রদবদল ও নতুন নিয়োগ দেওয়া হয়েছে।শনিবার (৩ মে) বিশ্ববিদ্যালয় Read more

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিয়ে ইংরেজিতে ফেল!
৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিয়ে ইংরেজিতে ফেল!

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য দেলোয়ার হোসেন দুলু ৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষায় অংশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন