বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার আমীর মাওলানা মো. রেজাউল করিম বলেছেন, দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চায়। পিআর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য চায়। বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় আবার যেনো কোন দল বা গোষ্ঠী ফ্যাসিস্টরূপে আবির্ভূত হতে না পারে, সেজন্য ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি কার্যকর আছে। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্খা ছিল রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। সেই সংস্কার বাস্তবায়ন না করে নির্বাচন আয়োজন জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকারের শামিল। জামায়াত জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় পৌর শহরের ১ নম্বর জেটি চত্বর কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে মোংলা উপজেলা ও পৌর জামায়াত আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।তিনি আরো বলেন, নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কর্মসূচী পালন করছে। শুধু জামায়াত নয়, দেশের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অধিকাংশ রাজনৈতিক দল এই দাবিতে আন্দোলন করছে। পিআরের মধ্য দিয়ে সকলের অংশীদারিত্বের ভিত্তিতে যদি পেশীশক্তি ও কালো টাকামুক্ত কোয়ালিটিপূর্ণ পার্লামেন্ট হয়, সরকার গঠন হয়, তাহলে কোনো দলের পক্ষে ফ্যাসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা নেই, তাই তারা পিআর ঠেকাতে চায়। জুলাই বিপ্লবের চেতনায় ঐক্যবদ্ধ জাতি জুলাই সনদের আইনি ভিত্তি, ফ্যাসিস্ট সরকারের গণহত্যার বিচার ও পিআর পদ্ধতি নির্বাচনের দাবি পূরণ করেই ছাড়বে।বিক্ষোভ সমাবেশ শেষে ১ নম্বর জেটি থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বর গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মিছিলে পৌর ও বিভিন্ন থানা থেকে হাজার হাজার জনশক্তি খন্ড খন্ড মিছিল সহকারে অংশ নেন।এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর আমীর এম এ বারী’র সভাপতিত্বে ও সেক্রেটারি এ্যাড: মো: হোসেন’র সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার নায়েবে আমীর এ্যাড: মাও: শেখ আব্দুল ওয়াদুদ, সহ-সেক্রেটারী অধ্যাপক ইকবাল হোসাইন, পৌর নায়েবে আমীর মুফতি মাও: মনিরুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর সাবেক আমীর মাও: জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শখের বসে বিষধর সাপ পালন, খেলা দেখাতে গিয়ে কামড়ে মৃত্যু
শখের বসে বিষধর সাপ পালন, খেলা দেখাতে গিয়ে কামড়ে মৃত্যু

ভোলার মনপুরা উপজেলায় শখের বসে একটি বিষধর গোখরা সাপ পালন করে ওই সাপের কামড়ে মো. শাকিল হোসেন (২৫) নামের এক Read more

‘জনবান্ধব ওসি’ রফিকুল ইসলাম নাগরপুর থেকে ভূঞাপুরে বদলি
‘জনবান্ধব ওসি’ রফিকুল ইসলাম নাগরপুর থেকে ভূঞাপুরে বদলি

টাঙ্গাইলের নাগরপুর থানা ছেড়ে গেলেন জনবান্ধব অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। এক বছর দুই মাস দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) Read more

জকসুতে নেই মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদ, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া
জকসুতে নেই মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদ, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া

আগামী ২৭ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গ্রহণের তারিখ উল্লেখ করে রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। Read more

কালো টাকা সাদা করার সুযোগ অবিচার: আমির খসরু
কালো টাকা সাদা করার সুযোগ অবিচার: আমির খসরু

বিএনপি কালো টাকা সাদা করার সুযোগকে নিয়মিত কর প্রদানকারীদের প্রতি অবিচার মনে করে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর Read more

উইম্বলডনের ফাইনালে আলকারাজ, বিদায় জোকোভিচের
উইম্বলডনের ফাইনালে আলকারাজ, বিদায় জোকোভিচের

উম্বলডনের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন নোভাক জোকোভিচ। বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় ইয়ানিক সিনারের কাছে ৬–৩, ৬–৩, ৬–৪ গেমে হেরেছেন Read more

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ -এমন একটি অডিও বক্তব্যের ফরেনসিক বিশ্লেষণে এটি সাবেক প্রধানমন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন