মাদারীপুরের শিবচরে উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকায় রানু বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাঁচ্চর চর কান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়।গ্রেপ্তারকৃত ভাড়াটিয়া রাসেল মাহমুদ সবুজ (৩০) ঢাকার শেওড়াপাড়া এলাকার মৃত কাজী কেরামত আলীর ছেলে। তিনি প্রায় ৯ মাস আগে রানু বেগমের ঘরের একটি কক্ষ ভাড়া নেন।র‌্যাব জানায়, ঘরে চুরির ঘটনা নিয়ে রানু বেগমের সন্দেহ ও মনোমালিন্য থেকেই রাসেল হত্যার পরিকল্পনা করেন। ২১ সেপ্টেম্বর রাতে রানু বেগমের রান্নাঘরে লুকিয়ে থেকে সুযোগ বুঝে শয়নকক্ষে প্রবেশ করে ধারালো কাঁচি দিয়ে আঘাত করে হত্যা করেন। পরে ঘর থেকে দুটি মোবাইল ফোন, কানের দুল, রাইস কুকার, কাপড়-চোপড়সহ কিছু নগদ টাকা লুট করে পালিয়ে যান।প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল হত্যার কথা স্বীকার করে এবং চুরিকৃত কানের দুল ও একটি মোবাইল ফোন বিক্রি করার কথাও জানান।উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর দুপুরে রানু বেগমের রক্তাক্ত মরদেহ তার ঘর থেকে উদ্ধার করে পুলিশ। তিনি উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকার মৃত সাদেক হাওলাদারের স্ত্রী ছিলেন এবং একা থাকতেন। তার ছেলে ঢাকায় চাকরির সুবাদে পরিবারসহ বসবাস করেন।র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, ‘বৃদ্ধা হত্যার বিষয়টি নিয়ে মামলা হলে আমরা দ্রুত ছায়া তদন্ত শুরু করি। প্রযুক্তি ব্যবহার করে দ্রুত আসামিকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের ক্ষোভে কানাডার রপ্তানি ঝুঁকিতে, শুল্ক বাড়লো আরও ১০ শতাংশ
ট্রাম্পের ক্ষোভে কানাডার রপ্তানি ঝুঁকিতে, শুল্ক বাড়লো আরও ১০ শতাংশ

কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে ব্যবহার Read more

বেনাপোলসহ সারা দেশের ১১ জন কাস্টমস কমিশনার রদবদল
বেনাপোলসহ সারা দেশের ১১ জন কাস্টমস কমিশনার রদবদল

বেনাপোলসহ সারাদেশের কাস্টমস কমিশনার পর্যায়ের ১১ জন কর্মকর্তাকে একসাথে বদলী করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রজ্ঞাপনে এ Read more

দিনাজপুরে বিএনপির সমাবেশে হামলা, আহত অর্ধশতাধিক
দিনাজপুরে বিএনপির সমাবেশে হামলা, আহত অর্ধশতাধিক

দিনাজপুরের খানসামা উপজেলায় বিএনপির শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে (অব.) কর্নেল মোস্তাফিজুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি Read more

টাঙ্গাইলে এলজিইডিতে ৯ মাসে ২২৮৭টি স্কিমের অগ্রগতি ৮১ শতাংশ
টাঙ্গাইলে এলজিইডিতে ৯ মাসে ২২৮৭টি স্কিমের অগ্রগতি ৮১ শতাংশ

টাঙ্গাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) চলতি অর্থ বছরে আওয়ামীলীগের ফ্যাসিস্ট এমপিদের সুপারিশকৃত ২৮টি উন্নয়ন কাজের স্কীম বাতিল করা হয়েছে। Read more

হিজড়া সেজে ছিনতাই, যুবক আটক
হিজড়া সেজে ছিনতাই, যুবক আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস এলাকায় সোমবার (২৮ এপ্রিল) বিকেলে হিজড়া সেজে টাকা আদায়ের সময় এক যুবককে আটক করেছে স্থানীয়রা।প্রত্যক্ষদর্শীরা জানান, Read more

নিউইয়র্কের আদালতে নেওয়া হয়েছে মাদুরো ও তার স্ত্রীকে
নিউইয়র্কের আদালতে নেওয়া হয়েছে মাদুরো ও তার স্ত্রীকে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতে নেওয়া হয়েছে। সোমবার (০৫ জানুয়ারি) সেখানকার আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন