জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে। জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।বুধবার এ তথ্য নিশ্চিত করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম জানান, এনজিওগ্রামে তার হার্টে ৩টি মেজর ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা এনজিওপ্লাস্টি না করে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।তিনি আরও জানান, জামায়াতের নেতারা তাকে দেশের বাইরে চিকিৎসা করাতে বলেন। কিন্তু জামায়াত আমির সেটি নাকচ করে দেশেই চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন।বর্তমানে তার সার্জারির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। জামায়াত নেতার পরিবার দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছে।উল্লেখ্য, বুধবার কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এনজিওগ্রামে হার্টে তিনটি বড় ধরনের ব্লক ধরা পড়ে। “নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আমির রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে বিকাল ৪টার দিকে তার এনজিওগ্রাম করা হয়।প্রসঙ্গত, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রথমবার পড়ে যাওয়ার কিছুক্ষণ পর নেতাকর্মীদের সহযোগিতায় ফের উঠে দাঁড়ান তিনি। আবার বক্তব্য শুরু করেন। কয়েক মুহূর্ত পরই ফের মঞ্চে পড়ে যান তিনি। দ্বিতীয় দফায় পড়ে যাওয়ার কিছু সময় পর মঞ্চে বসেই বক্তৃতা করেন তিনি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তালতলীতে ট্রাকটার উল্টে চালক নিহত
তালতলীতে ট্রাকটার উল্টে চালক নিহত

বরগুনার তালতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটার উল্টে মো. বেল্লাল পিয়াদা নামে এক চালাক নিহত হয়েছেন।বুধবার (০১ এপ্রিল) সকাল ১০ টার দিকে Read more

উন্নত জীবনের প্রলোভনে ভারতে গিয়ে আটক, ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ২ নারী
উন্নত জীবনের প্রলোভনে ভারতে গিয়ে আটক, ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ২ নারী

ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে আটক হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে Read more

যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কেউ লঙ্ঘন করবেন না: ট্রাম্প
যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কেউ লঙ্ঘন করবেন না: ট্রাম্প

ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে ফের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের উদ্দেশে তিনি বলেন, Read more

গাজীপুর সাফারি পার্কে জিরাফ আর নেই, একে একে নিভে গেল প্রাণ
গাজীপুর সাফারি পার্কে জিরাফ আর নেই, একে একে নিভে গেল প্রাণ

গাজীপুর সাফারি পার্কে সর্বশেষ জিরাফ মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এর মাধ্যমেই জিরাফশূন্য হয়ে পড়েছে পার্কটি। টিবি রোগে আক্রান্ত হয়ে অসুস্থ Read more

যবিপ্রবিতে গাছ লাগাতে মাটি নিতে গিয়ে ‘চোর’ তকমা পেলেন দুই শিক্ষার্থী
যবিপ্রবিতে গাছ লাগাতে মাটি নিতে গিয়ে ‘চোর’ তকমা পেলেন দুই শিক্ষার্থী

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বীর প্রতীক তারামন বিবি হলের দুই আবাসিক শিক্ষার্থী তাদের কক্ষে গাছ লাগানোর জন্য হলের সামনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন