বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।বুধবার (১০ সেপ্টেম্বর) জামায়াত আমিরের রাজধানীর ভাটার এলাকার বাসভবনে এই সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।এ সময় ব্রিটিশ হাইকমিশনার জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। সারা কুকের সঙ্গে ছিলেন হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি মিস কেট ওয়ার্ড। পরে জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মতবিনিময়কালে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আগামী নির্বাচন, মানবাধিকার, বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা, রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তারা গ্রেট ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত ও সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা করেন। জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আরেক দফা কমে স্বর্ণের ভরি ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা
আরেক দফা কমে স্বর্ণের ভরি ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে Read more

আটা-ময়দার ট্যাবলেট ও ভেজাল ওষুধের বিস্তারে অসহায় মানুষ
আটা-ময়দার ট্যাবলেট ও ভেজাল ওষুধের বিস্তারে অসহায় মানুষ

বাংলাদেশে ওষুধের দাম বাড়ছে দফায় দফায়, একইসঙ্গে বিস্তার ঘটছে নকল ও ভেজাল ওষুধের। নানা সমস্যায় স্বাস্থ্য সেবার স্বাস্থ্যহীন অবস্থায় মানুষের Read more

দেশে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি: আজহারি
দেশে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি: আজহারি

 ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারি বলেছেন, “৩৬শে জুলাই বা ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। গত বছরের এই Read more

সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমানসহ বিভিন্ন দেশে আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন হচ্ছে। বৃহস্পতিবার ওই Read more

চাটমোহরে গলায় ফাঁস নিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা
চাটমোহরে গলায় ফাঁস নিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

পাবনার চাটমোহরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে বিথি সরকার (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার(৪ অক্টোবর) দুপুর ২টার দিকে Read more

বাড়ির উঠানের গাছে ঝুলছিল স্বামী, মাঠে পড়ে ছিল স্ত্রীর লাশ
বাড়ির উঠানের গাছে ঝুলছিল স্বামী, মাঠে পড়ে ছিল স্ত্রীর লাশ

যশোরের শার্শার বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। স্বামীর লাশ বাড়ির উঠানের আমড়া গাছে ঝুলছিল, আর স্ত্রীর লাশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন